Monday, June 22, 2026
30.6 C
Kolkata

চিনা সংস্থাকে বরাত দেওয়া ৪৪ টি ট্রেনের টেন্ডার বাতিল রেলের

চিনকে দেওয়া ৪৪ টি “বন্দে ভারত” ট্রেন তৈরির দরপত্র বাতিল করল রেল মন্ত্রক। শুক্রবার রাতের এই ঘোষণায় রেলমন্ত্রক জানায়, এক সপ্তাহের মধ্যেই নতুন দরপত্র ঘোষণা করা হবে এবং কেন্দ্রের ‘মেক ইন ইন্ডিয়াকে’ অগ্রাধিকার দেওয়া হবে।

বন্দে ভারতের এই টেন্ডার বাতিল করার ফলে বাণিজ্যিকভাবে বড়সড় ধাক্কার সম্মুখীন হবে চিন। দরপত্র জমা দেওয়া ছয় প্রতিযোগী সংস্থার মধ্যে একমাত্র বিদেশী সংস্থা ছিল চিনেরই। ৪৪টি উচ্চ থেকে মাঝারি গতিবেগের বন্দে-ভারত ট্রেন সরবরাহ করার কথা ছিল সংস্থার।

শুক্রবার টুইট করে রেলমন্ত্রক জানায়, মাঝারি-উচ্চ গতির ৪৪টি ট্রেন তৈরির (বন্দে ভারত) টেন্ডার বাতিল করা হয়েছে। সংশোধিত পাবলিক প্রকিওরমেন্ট নীতি (মেক ইন ইন্ডিয়া-র অগ্রাধিকার) অনুযায়ী এক সপ্তাহের মধ্যে নতুন টেন্ডার প্রকাশিত হবে।

গত ২০১৫ সালে চিনের সিআরআরসি ইওংজি ইলেকট্রিক কোম্পানি লিমিটেড এবং গুরুগ্রামের পাইওনিয়ার ফিল-মেড প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগকে এই কাজের বরাত দেওয়া হয়েছিল।

পরবর্তী টেন্ডারের মাধ্যমে কোনও সম্পূর্ণ দেশীয় বেসরকারি সংস্থাকেই এই কাজের বরাত দেওয়া হবে। এর মাধ্যমে মেক ইন ইন্ডিয়ার প্রকল্পের আরও অগ্রগতিই মূল লক্ষ্য কেন্দ্রের।

গত জুনে পূর্ব লাদাখের সীমান্তে উত্তেজনা ও ভারতীয় সেনার উপর চিনা বাহিনীর অকারণ হিংস্র আক্রমণের পর ভারত চিনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক অনেকাংশেই হ্রাস করেছে। জনসমাজেও চিনা পণ্য বয়কটের উদ্যোগ দেখা গিয়েছে বহু ক্ষেত্রেই।

Hot this week

যুদ্ধের ফল উল্টো! ইরানের কাছেই হার মানল নেতানিয়াহু , মত ৯২% ইজরায়েলির

ইরান ও আমেরিকার মধ্যে চলা কূটনৈতিক আলোচনার মাঝেই ইজরায়েলে...

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

Topics

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

Related Articles

Popular Categories