Sunday, June 21, 2026
37.9 C
Kolkata

ফের সম্প্রীতির নজির, সব দায়িত্ব কাঁধে নিয়ে দুই হিন্দু মেয়েকে বিয়ে দিলেন মুসলিম ‘মামা’

সব ধর্মই সমান ৷ মানুষই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে ৷ ধর্ম ভুলে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করাই আসল ৷ যে কাজটি করে দেখালেন মহারাষ্ট্রের আহমেদনগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ নিজের খরচে দুই হিন্দু মেয়ের বিয়ে দিলেন মুসলিম ‘মামা’ ৷

হ্যাঁ, অবাক করার মতো ঘটনা হলেও সত্যি ৷ মহারাষ্ট্রের আহমেদ নগরের বাসিন্দা বাবাভাই পাঠান ৷ দুই হিন্দু মেয়েকে তিনিই মানুষ করেছেন ৷ এবং বিয়ের সময় যখন এসেছে, তখনও নিজের কর্তব্য পালন করলেন ধর্মের কথা না ভেবেই ৷ একসঙ্গেই দুই মেয়েকে বিয়ে দিলেন নিজের খরচে ৷ তাও সমস্ত হিন্দু রীতি মেনেই ৷

মহারাষ্ট্রের বোধেগাঁওর বাসিন্দা সবিতা ভুশারি হলেন ওই দুই মেয়ের মা ৷ তাঁর একটি ছেলেও রয়েছে ৷ কিন্তু বহুদিন আগেই সবিতার স্বামী তাঁদের ছেড়ে চলে যান ৷ তারপর থেকে নিজের বাপের বাড়িতেই বাচ্চাদের নিয়ে থাকতেন সবিতাদেবী ৷ তাঁর নিজের কোনও ভাই নেই ৷ তাই পাশের বাড়ির এই বাবাভাই পাঠানকেই নিজের ভাই হিসেবে দেখতেন সবিতাদেবী ৷

অভাবের সংসারে দুই মেয়ের বিয়ে দেওয়া খুবই কঠিন ছিল ৷ কিন্তু যথাসময়ে সাহায্যের হাত বাড়ান পাঠান ৷ নিজের মেয়ের মতোই বিয়ে দিলেন দু’জনের ৷ বিয়ের অর্ধেকেরও বেশি খরচ পাঠানই দিয়েছেন ৷ সম্পূর্ণ হিন্দু মতেই মেয়েদের কন্যাদান করেন মুসলিম ‘মামা’ বাবাভাই পাঠান ৷

খবর সৌজন্যে: News 18 Bangla

 

 

 

 

 

Hot this week

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

মোদীর এআই সামিটে ‘বিশৃঙ্খলা’, হঠাৎ হাত তুলতে বলায় অস্বস্তিতে ছিলেন মার্কিন সংস্থা অ্যানথ্রোপিকের প্রধান!

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) জগতের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব—ওপেনএআই-এর সিইও স্যাম...

থানায় ওসির চেয়ারে মন্ত্রী! গৌরীশঙ্কর ঘোষের ভাইরাল ছবি ঘিরে সরগরম রাজনৈতিক মহল

থানার ওসির চেয়ারে বসে থাকা রাজ্যের এক মন্ত্রীর ছবি...

এসআইআরে নাম বাদ গেলে অবিলম্বে সিএএ-তে আবেদন করুন – মতুয়াদের বার্তা খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ গিয়েছে,...

পরিবেশের ক্ষতি করে শহরের উন্নয়ন! কাটা পড়তে পারে ১০৮০টি গাছ, মুম্বইয়ের ‘ট্রি অথরিটি’-র সিদ্ধান্তে সরব শিবসেনা(UBT)

শহরের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও পুনর্উন্নয়ন প্রকল্পের পথ সুগম...

Topics

পকসো মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী বান্দি সঞ্জয় কুমারের ছেলের জামিন মঞ্জুর আদালতে!

পকসো (POCSO) মামলায় অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয়...

শ্যামাপ্রসাদের অবদান স্মরণে বিশেষ পক্ষ, সত্য ইতিহাস প্রকাশের পক্ষে উচ্চশিক্ষামন্ত্রী

পশ্চিমবঙ্গ গঠনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনস্বীকার্য ভূমিকা নতুন প্রজন্মের...

‘আমি ভারতীয়!’: হায়দরাবাদে প্রাক্তন সেনাকর্মীর নাতিকে ‘পাকিস্তানি’ বলে কটূক্তি

হায়দরাবাদের উপকণ্ঠে কাপরার 'জনপ্রিয় লেক ফ্রন্ট সোসাইটি'-তে একটি সাধারণ...

মহাসড়কে মসজিদ ভাঙার সিদ্ধান্তে হাইকোর্টের ব্রেক: মিলল সাময়িক স্থগিতাদেশ

উত্তরপ্রদেশের বাহরাইচ-নানপাড়া জাতীয় মহাসড়কের (NH-927) ধারে কাজীজোত গ্রামে অবস্থিত...

Related Articles

Popular Categories