Monday, November 2, 2026
28 C
Kolkata

ভোটের আগেই পি এম কেয়ার্সের টাকায় হাসপাতাল হচ্ছে বিহারে

এনডিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ:
লোকডাউনের শুরুর দিকেই দেশের আর্থিক সংকটের কথা ভেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারত গড়ার কথা বলেন এবং এরই সঙ্গে মহামারি রুখতে পি এম কেয়ার্স তহবিল তৈরি করেন। যেখানে দেশের মানুষ স্বেচ্ছায় অর্থ দান করবেন। আজ ৫ মাস অতিক্রান্ত এখনও দেশের জনগণ এই তহবিলের মোট টাকা বা এই টাকা কোন খাতে ব্যবহার করা হয়েছে কিছুই জানেন না। নানা খবরের সূত্রে আমরা জানতে পেরেছি শিল্পপতি থেকে শুরু করে শিল্পীরা বহু অর্থ দান করেছেন। পাশাপাশি দেশের সাধারণ মানুষ নিজের সামর্থ অনুযায়ী অর্থ দান করেছেন।

বিরোধীরা বারবার কটাক্ষ করেছেন। প্রশ্ন তুলেছেন পি এম কেয়ার্স তহবিলের টাকা পরিমাণ জানতে চেয়ে। কিন্তু প্রধানমন্ত্রী মুখ খোলেননি। কোভিড এর জন্যে কোথাও এই তহবিলের টাকা খরচ করতে দেখা যায়নি।

অবশেষে প্রধানমন্ত্রী দফতর থেকে জানোনা হয় বিহারে দুটি ৫০০ শয্যার হাসপাতাল তৈরি হচ্ছে পি এম কেয়ার্সের টাকায়। এরমধ্যে পাটনার হাসপাতাল উদ্বোধন হয়েছে এবং শীঘ্রই মোজাফ্ফারপুরের হাসপাতালটিরও উদ্বোধন করা হবে। এই দুটি হাসপাতালেই ভেন্টিলেটর সহ ১২৫টি আইসিইউ (ICU) শয্যা থাকবে এবং সাধারণ শয্যা ৩৭৫টি থাকবে।

বিরোধীরা এই তহবিলের টাকা নয়ছয় করা নিয়ে বারবার বিজেপির সরকারকে আক্রমণ করেছেন। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ কংগ্রেস নেতা রণদীপ সিংহকে পি এম কেয়ার্স তহবিল নিয়ে প্রশ্ন করতে দেখা যায়। বিরোধীরা দাবি করছেন বিহারের ভোটকে সামনে রেখেই মহামারীর জন্য তোলা এই টাকায় বিহারে হাসপাতাল তৈরি হচ্ছে।

Hot this week

‘৮৪-র শিখবিরোধী দাঙ্গার দিনেই সমাবেশ কেন?’ রাহুলকে নিশানা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসের...

‘ভোট চুরির’ অভিযোগে জ্ঞানেশের জেল হতে পারে, মোদী-শাহকেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাহুলের

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলের হামলা, শিশুসহ নিহত অন্তত ৮, মৃত ৫ পুলিশকর্মী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামছে না ইজরায়েলি হামলা।...

বিজেপির আপত্তির জেরে, মুম্বই পুরসভার সোশ্যাল মিডিয়া থেকে সরানো হল দিয়া মির্জার বাজি-বিরোধী ভিডিয়ো!

দীপাবলিতে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে ভিডিয়ো প্রকাশ করেছিলেন...

Topics

‘৮৪-র শিখবিরোধী দাঙ্গার দিনেই সমাবেশ কেন?’ রাহুলকে নিশানা করে কংগ্রেসকে তোপ অমিত শাহের

দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশকে কেন্দ্র করে কংগ্রেসের...

‘ভোট চুরির’ অভিযোগে জ্ঞানেশের জেল হতে পারে, মোদী-শাহকেও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি রাহুলের

ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে...

গাজায় যুদ্ধবিরতির মধ্যেই ইজরায়েলের হামলা, শিশুসহ নিহত অন্তত ৮, মৃত ৫ পুলিশকর্মী

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামছে না ইজরায়েলি হামলা।...

এসএফআই-সিপিএমের বিরুদ্ধে ক্ষোভ, সিঙ্গুরে শিল্প গড়তে শুভেন্দু সরকারের উপর আস্থা বুদ্ধদেব-পুত্র সুচেতনের!

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের ছেলে হিসেবে বরাবরই আলাদা পরিচয়ের...

Related Articles

Popular Categories