Thursday, October 29, 2026
27 C
Kolkata

গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল একটি দোতলা মাটির বাড়ি

এনবিটিভি ডেস্ক, জ্যোতির্ময় মণ্ডল,পূর্ব বর্ধমান:মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে গতকাল গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি দোতলা মাটির বাড়ি। বাড়ি মালিক গণপতি সী জানান , গতকাল রাত্রি আড়াইটা নাগাদ আচমকা বিকট শব্দে ঘুম ভেঙে যায় বাড়ির লোকজনের। কোনরকমে বাড়ি থেকে বের হতেই বাড়ির দুটি দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গত কয়েক দিনের অবিরাম বৃষ্টির কারণে জল বসে গিয়েই এই দুর্ঘটনা বলে জানান তিনি।

স্ত্রী ও দুই কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ওই বাড়িতে থাকতেন গণপতি বাবু। পেশায় চারচাকা গাড়ির চালক গণপতি বাবু জানান, গাড়ি চালিয়ে মাসে কয়েক হাজার টাকায় কোন রকমের সংসার চলত। আচমকা গৃহহীন হওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি। যদিও এই পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে মন্তেশ্বর ব্লক প্রশাসন। ঘটনাস্থলে যান মন্তেশ্বর ব্লকের যুগ্ম বিডিও সমীর কুমার হালদার। খাদ্য সামগ্রী, ত্রিপল, রান্নার সরঞ্জাম ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories