Saturday, July 25, 2026
27.1 C
Kolkata

উন্নয়নে সামিল হতে তৃনমূলে যোগদান হরিশ্চন্দ্রপুরে

এনবিটিভি ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে প্রায় পাঁচ শতাধিক কর্মী যোগ দিলেন তৃণমূলে। রবিবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে জেলা তৃণমূল কংগ্রেসের সভা নেত্রী তথা রাজ্য সভার সদস্য মৌসুম বেনজির নূরের উপস্থিতিতে বুলবুল খান ও জম্মু রহমানের নেতৃত্বে ওই কর্মীরা বিজেপি,কংগ্রেস ও সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।

এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মৌসুম নূর। তিনি বলেন, “আসলে বিজেপি যে সাম্প্রদায়িক দল তা মানুষ বুঝে গিয়েছে। তাই প্রচুর মানুষ তৃণমূলে আসছে ওই দল ছেড়ে। যেভাবে ওই দলের নেতারা ধর্ম নিয়ে দিনের পর দিন মানুষের সহনশীলতা নিয়ে খেলছেন, তা নিচু তলার কর্মীরা কেউ মেনে নিচ্ছেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে থেকে দল করার জন্য তৃণমূলে যোগ দিচ্ছেন।”

অপরদিকে তৃণমূল কংগ্রেসের যুবনেতা বুলবুল খান বলেন ‘তৃনমূল কংগ্রেসে যোগ দেওয়া কর্মীদেরও ধর্মের নাম করে সংঘর্ষে জড়িয়ে দিচ্ছে সাম্প্রদায়িক ওই দল। গ্রামের নিরীহ মানুষদের একে অন্যের বিরুদ্ধে খুনোখুনিতে জড়াচ্ছেন। এমন সাম্প্রদায়িক দল তারা কেউ করতে চান না। উল্লেখ্য, ইতিমধ্যেই একাধিক জায়গায় নতুন করে বহু সাধারণ মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন। ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করে যে অশান্তি চতুর্দিকে ছড়ানো হচ্ছে, তা থেকে অশনি শঙ্কেত দেখছেন তারা। তাই জোড়া ফুলেই ভরসা রেখে আগামী দিনকে দেখার স্বপ্ন নিয়েই তৃণমূলে যোগ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই যে সুখে-দুঃখে তাদের পাশে থাকবেন, তা বুঝেছেন গ্রাম বাংলার খেটে খাওয়া মানুষরাও। তাই জননেত্রীর হাতকে শক্ত করতেই দলে দলে যোগ দিচ্ছেন তৃণমূলে।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories