এনবিটিভি ডেস্ক: লকডাউন চলাকালীন ‘পুলিশ’ লেখা ভুয়ো গাড়ি সহ তিন জনকে আটক করল বহরমপুর থানার পুলিশ। সোমবার বহরমপুর বাস স্ট্যান্ড এলাকায় লকডাউন চলাকালীন বহরমপুর থানার পুলিশ ‘পুলিশ’ লেখা একটি গাড়ি আটক করে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করলে চালক জানায় বনগাঁ এসডিপিও এর গাড়ি এটা। যদিও পরে সে তথ্য মিথ্যা বলে প্রমাণিত হয়। তারপর ওই ভুয়ো গাড়ি সহ তিনজনকে আটক করে পুলিশ।
Popular Categories


