Saturday, July 25, 2026
26.6 C
Kolkata

সকল ধর্মের NEET পরীক্ষার্থীদের থাকার জন্য রাজ্য হজ কমিটি কলকাতাতে দুটি জায়গাতে ব্যবস্থা করেছেন

সাইফুদ্দিন মল্লিক : সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা ‘নিট'(NEET) হবে আগামি ১৩ই সেপ্টেম্বর রবিবার। করোনা আবহাওয়াতে পরীক্ষা নিয়ে সুপ্রিমকোর্ট শুনানি হয়েছিল কয়েকবার, অবশেষে কেন্দ্রের মোদি সরকার তারিখ পরিবর্তন করলেন না। সমগ্র ভারতে ১৬ লাখের অধিক পরীক্ষার্থী চলছি বছরে নিট দিবেন।

রাজের ২০২০ বর্ষে ৭৭০৬১ জন নিট পরীক্ষা দিবেন। মেডিক্যাল প্রবেশিকার পরীক্ষার কেন্দ্র বা সেন্টার গুলি মূলত শহর ভিত্তিক, দূরদূরান্ত থেকে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছাত্রছাত্রীদের শহরে এসে পরীক্ষা দিতে হবে। রাজ্যের কলকাতা ও কলকাতার পার্শ্ববর্তী এলাকাতে সমস্ত পরীক্ষার সেন্টার। অল্প কয়েকটি সেন্টার আছে জলপাইগুড়িতে। মূল সমস্যা করোনা, ট্রেন চলছে না সাথে পর্যাপ্ত বাস নাই। এমন পরিস্থিতিতে পরীক্ষার আগের দিনে এসে কলকাতাতে থাকতে হবে অধিকাংশ ছাত্রছাত্রীকে। এদিকে করোনার জন্য ১১ ও ১২ই সেপ্টেম্ব রাজ্যে লকডাউনে ছাত্রছাত্রী ও অভিভাবকদের কপালে ভাঁজ তৈরি করেছে। উক্ত অবস্থাতে কলকাতাতে থাকার ব্যবস্থা করেছেন রাজ্য হজ কমিটি।

কাভিড পরিস্থিতি, ট্রেন বন্ধ, পর্যাপ্ত বাস নাই, এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের সমস্যা দূর করতে পাশে দাঁড়িয়েছেন রাজ্য হজ কমিটি। কলকাতাতে তাদের দুটি ভবন মেডিক্যাল ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা করেছেন। কৈখালি হজ বিল্ডিং, পার্কসার্কাস হজ বিল্ডিং। সকল ধর্মের ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করা হয়েছে হজ হাউস। এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রাজ্য হজ কমিটি।

কৈখালির ঠিকানা, কৈখালি VIP রোড, কলকাতা – ৫২, এটি কলকাতা বিমানবন্দরের নিকটবর্তী( এক কিমি দূরত্ব)। পার্সসার্কাসের ঠিকান, ২৬ -বি দিলখুশা স্ট্রীট, পার্কসার্কাস , কলকাতা – ১৩, এটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এবং ট্রাম ডিপোর পাশে। রাজ্য হজ কমিটি সাথে যোগাযোগ – 9804522343 ( সৈয়দ নাইয়ার ইকবাল), 8334991111 ( হোয়াটস অ্যাপ)।

পরীক্ষা সম্পর্কিত বিভন্ন সাহায্যে পাশে আছেন BASE সংগঠন। সংগঠনটি থাকা ও পথ নির্দেশিকা সম্পর্কিত বিভন্ন রকম সাহায্যে হেল্প লাইন চালু করেছেন, 8296418300 এবং 8876415415, উক্ত নম্বর ২৪ ঘন্টা খোলা।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories