Thursday, July 23, 2026
29.3 C
Kolkata

সহকারী লাইব্রেরীয়ান ও ক্যাটালগ যথাযথ রুপে বহাল রাখতে হবে,জমিয়াতুল মোদার্রেছীন

আলমগীর ইসলামাবাদী,এনবিটিভি,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মাননীয় সভাপতি আলহাজ্জ এ এম এম বাহাউদ্দিন ও মহাসচিব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজী এক যুক্ত বিবৃতিতে বলেন, দাখিল ও আলিম মাদরাসায় সহকারী লাইব্রেরিয়ান ও ক্যটালগার এবং ফাজিল ও কামিল মাদরাসায় লাইব্রেরিয়ান পদ প্রবর্তন করা মাদরাসা শিক্ষার উন্নয়নের জন্যে বহুদিনের দাবি। সরকারের পক্ষ থেকে জনবল কাঠামোতে এ দুটি পদ প্রবর্তন ও এ জন্য বরাদ্দ দেয়ায় আমরা কৃতজ্ঞ। বর্তমান সরকারের উদারতা ও আন্তরিকতায় নতুন শিক্ষানীতির আলোকে কারিকুলাম ও সিলেবাসে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। ৬ষ্ঠ শ্রেণিতে আরবি বিষয়সমূহে আরবি মাধ্যম বাধ্যতামূলক করা হয়েছে।

কুরআন-হাদিস, ফিকহ-উসূল, বালাগাত-মানতেক-ফারায়েজ, উসূলে তাফসীর, উসূলে হাদিস, আরবি সাহিত্য বিভাগের রেফারেন্স গ্রন্থসমূহ আরবি-ফারসী ভাষায় রচিত। মাদরাসার ফাজিল অনার্স-মাস্টার্সে, দাখিল-আলেম স্তরের পাঠ্য বিষয়সমূহ ও ধর্মিয় বিষয়ের উচ্চতর গবেষণামূলক গ্রন্থসমূহও আরবি ভাষায় রচিত। এসব বিষয়ের মূল ও রেফারেন্স কিতাবসমূহ ক্রয়, যথাযথ সংরক্ষণ ও তাহা সরবরাহ করার জন্য একজন লাইব্রেরিয়ানের আরবি ভাষা জানা অতিব জরুরী।

তাই বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮ প্রণয়ন কালে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সকলে মাদরাসার সহকারী গ্রন্থাগরিক/ক্যাটালগার পদে নিয়োগ প্রাপ্তির যোগ্যতা হিসেবে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড/ইসলামি বিশ্ববিদ্যালয়/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাযিল ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আরবি বিষয়ে ¯œাতক (সম্মান) ডিগ্রি ও গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা করা থাকতে হবে বলে উল্লেখ করেছেন যা অত্যন্ত যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত। মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিবসহ শিক্ষা পরিবারের সাথে সংশ্লিষ্ট সকল বিশেষজ্ঞগণ পর্যালোচনা করেই বিষয়টি অনুমোদন করেছেন।

সাধারণ শিক্ষায় শিক্ষিতগণ কোরআন, হাদিস, ফিকহ্ ও আদিবসহ অন্যান্য ধর্মীয় গ্রন্থসমূহ সম্বন্ধে অভিজ্ঞ নন, যার ফলে মাদরাসার সহকারী গ্রন্থাগরিক/ক্যাটালগার পদে তাঁদের নিয়োগ দেয়া হলে মাদরাসা শিক্ষক ও শিক্ষার্থীগণ ব্যপক সমস্যার সম্মুখিন হবেন। বর্তমানে সাধারণ শিক্ষায় শিক্ষিতগণের মধ্যে একটি মহল অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিতভাবে বাস্তবসম্মত এ বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন যা এ দেশের মাদরাসা শিক্ষার সাথে সংশ্লিষ্ট পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম কোন অবস্থাতেই মেনে নিতে পারেন না। মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রী ও সচিব মহোদয় সহ শিক্ষা পরিবারের সকল স্তরের দায়িত্বশীলগণ বিষয়টি বিশেষ বিবেচনায় রেখে অনুমোদিত শিক্ষাগত যোগ্যতা বহাল রাখবেন এটাই আমরা প্রত্যাশা করছি।

 

Hot this week

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

মহিলা সাংসদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে লোকসভার বাদল অধিবেশন থেকে বরখাস্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়

লোকসভার চলতি বর্ষাকালীন অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে...

বিধানসভায় হাতাহাতির পরিস্থিতি, কুণালকে বের করার নির্দেশ স্পিকারের!

রাজ্য বিধানসভায় মঙ্গলবার এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশন...

Related Articles

Popular Categories