Monday, June 8, 2026
32.5 C
Kolkata

বন্ধ বাড়িতে তালা ভেঙ্গে চুরি, চাঞ্চল্য এলাকায়

এনবিটিভি ডেস্ক, পাণ্ডবেশ্বর : বন্ধ বাড়িতে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার ডিভিসি পাড়া এলাকায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার বাসিন্দা উত্তম ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে । কাল সকালে সপরিবারে উত্তম বাবু কলকাতা যান আত্মীয়র বাড়ি । সন্ধ্যে নাগাদ বাড়ি ফিরে এলে চুরির ঘটনাটি নজরে আসে । উত্তম বাবু জানান কলকাতায় তার এক আত্মীয় থাকে সকাল বেলায় সপরিবারে আত্মীয়র বাড়ি গিয়েছিলাম । সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ বাড়ি ফিরে দেখি সদর দরজার তালা ভাঙ্গা । বাড়ির ভিতরে জিনিসপত্র ছড়ানো-ছিটানো । নগদ প্রায় ১৫ হাজার টাকা ও ৫ ভরি সোনার অলংকার চুরি গেছে বলে দাবি করেন উত্তম বাবু । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । উত্তম বাবুকে জিজ্ঞাসাবাদ করে চুরির বিবরণ পুলিশ লিখে নিয়ে যায় । ভরসন্ধ্যায় চুরির ঘটনা ঘটায় স্বভাবতই উদ্বিগ্ন এলাকার অন্যান্য বাসিন্দারা । দুষ্কৃতীরা পরিচিত অথবা এলাকা সম্পর্কে তারা ওয়াকিবহাল বলে ধারনা এলাকার বাসিন্দাদের। উত্তম বাবুরা যে সপরিবারে বাইরে গেছেন সে খবর দুষ্কৃতীদের কাছে ছিল । সেই সুযোগে দুষ্কৃতীরা চুরি করে নিয়েছে বলে ধারনা তাদের । তাই অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বাসিন্দাদের একাংশ । উল্লেখ্য তালা বন্ধ ফাকা বাড়িতে চুরির ঘটনা পাণ্ডবেশ্বর এলাকায় অতীতেও একাধিকবার ঘটেছে । বিশেষ করে ফুলবাগান, এরিয়া অফিস মোড়, ডিভিসি পাড়া,কুমারডিহি এলাকায় । তা সত্ত্বেও এলাকায় চুরির ঘটনায় যে লাগাম পড়েনি তা আরেকবার প্রমানিত হলো বৃহস্পতিবার ডিভিসি পাড়ায় উত্তম বাবুর বাড়িতে চুরির ঘটনায় ।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories