Thursday, October 22, 2026
29 C
Kolkata

উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ উদ্ধার ও চোরেদের পাকড়াও করলো মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানা

এনবিটিভি ডেস্ক, রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী সাগরপাড়ার বাসিন্দা প্রায় ৫ মাস আগেসুরাট আলীর বাড়ির জানালার সিটকিনি ভেঙ্গে চুরি হয়ে যায় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ল্যাপটপ সহ বেশকিছু জিনিসপত্র।

তখনই জলঙ্গি থানায় অভিযোগ দায়ের করে সুরাট আলি। কিন্তু চুরি হওয়া জিনিসপত্র ও চোরের কোন হদিস না পাওয়ায় সুরাট আলী ভেবে নিয়েছিলেন আর হয়তো পাবো না চুরি হওয়া ফোন ও ল্যাপটপ।

ইতিমধ্যেই জলঙ্গি থানা ভেঙ্গে দু’ভাগে ভাগ হয়ে নতুন থানা হয়েছে সাগরপাড়া।
সেখানে ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্বজিৎ হালদার। চুরির কেস সাগরপড়ায় ট্রান্সফার করা হলে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ হালদার অত্যান্ত তৎপরতার সাথে উন্নত প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ল্যাপটপ উদ্ধার করেন এবং চোরেদের পাকড়াও করেন। শুক্রবার বিকেলে সুরাট আলির হাতে উদ্ধার হওয়া মোবাইল ও ল্যাপটপ তুলে দিলেন সাগরপাড়া ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী বিশ্বজিৎ হালদার। এই ঘটনায় এবং এই সাফল্যের ফলে সাগর পাড়া থানার সমস্ত জনসাধারণ সাধুবাদ জানিয়েছেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত পুলিশকর্মীকে।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories