Saturday, July 25, 2026
28.5 C
Kolkata

ভারতের পর আমেরিকায় নিষিদ্ধ হল চিনা অ্যাপ্ টিকটক

এনবিটিভি ডেস্ক,১৭ই সেপ্টেম্বর: চিনের সাথে ভারতের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত বেশ জোরাল হয়ে উঠেছে। কিছুদিন আগে সীমান্ত নিয়ে চিনের সাথে সংঘাতে ভারত প্রায় ২০০এর বেশি চিনা অ্যাপ্লিকেশনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। যার মধ্যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন টিকটক থেকে শুরু করে পাবজি সবই ছিল। এবার শুক্রবার ট্রাম্পের সরকার চিনা অ্যাপ্লিকেশন টিকটক ( TIKTOK ) ও উইচ্যাট ( WeChat ) এর উপর নিষেধাজ্ঞা জারি করেছে।

আমেরিকার বাণিজ্য সচিব উইলবার রস একটি বিবৃতিতে জানিয়েছেন, ” চিনা কমিউনিস্ট পার্টি এই অ্যাপ্ গুলির সহযোগিতায় দেশের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতিকে বিপর্যস্ত করতে চাইছে।” তিনি আরও জানান বিপুলসংখ্যক মানুষ এই অ্যাপ্ দুটি আমেরিকায় ব্যবহার করে থাকেন যার ফলে তাদের নিরাপত্তার কথা ভেবেই সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। এদিকে চিনের প্রযুক্তি বাণিজ্যে আবারও ধাক্কা খেল। একটা বড়ো অঙ্কের গ্রাহক তারা হারাতে চলেছে। অর্থনৈতিক ভাবেও তাদের অনেক ক্ষতি হল।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories