Monday, June 8, 2026
31.4 C
Kolkata

কিশোরগঞ্জ ভৈরবে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম

এনবিটিভি ডেস্ক, মোঃ শামীম মিয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা : কিশোরগঞ্জের ভৈরবের একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে প্রসবব্যথা নিয়ে ভর্তি হন শারিমন বেগম (২৫) নামের এক গৃহবধূ। সন্ধ্যায় তার সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিনি চারটি কন্যাসন্তান জন্ম দেন। তবে আজ শুক্রবার সকালে এক সন্তান মারা গেছে। বর্তমানে মা ও তিন সন্তান হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার ও হাসপাতাল সূত্র জানায়, গৃহবধূ শারিমন বেগমের স্বামী সাইফুল মিয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে। তবে তাঁরা এখন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আবদুল্লাহপুর গ্রামে বাস করছেন।

পাঁচ বছর আগে তারা বিয়ে করেছেন। সন্তানসম্ভবা হওয়ার পর থেকে শারমিন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিশেষজ্ঞ ইসরাত জাহানের পর্যবেক্ষণে ছিলেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে প্রসবব্যথা নিয়ে শারিমন বেগম ভৈরব পৌর শহরের মেঘনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সন্ধ্যায় গাইনি সার্জন ইসরাত জাহান তাঁর অস্ত্রোপচার করেন।

নবজাতকদের বাবা সাইফুল ইসলাম জানান, ‘এক সন্তানের মুখ দেখার অপেক্ষায় ছিলাম। কিন্তু আল্লাহ একসঙ্গে চারজন দিয়েছেন। একজনকে আবার নিয়েও গেছেন। তিন কন্যাসন্তান যেন সুস্থভাবে বেঁচে থাকে, এখন আল্লাহর কাছে এই চাওয়া।’

এ বিষয়ে গাইনি বিশেষজ্ঞ ইসরাত জাহান বলেন, নিয়মিত চেকআপে তিন সন্তানের ছবি স্পষ্ট ছিল। ধারনাও ছিল তিন সন্তানের জন্ম হবে। সেভাবেই প্রস্তুতি ছিল। শেষে পর্যন্ত চার সন্তানের জন্ম হলো। তবে জন্মের পর এক সন্তান মারা গেছে।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories