Monday, June 15, 2026
38.9 C
Kolkata

হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী(রহ.)এর জানাজা সম্পন্ন

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আল্লামা আহমদ শফী (রহ.) এর জানাজা সম্পন্ন
দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নামাজে জানাজা লাখো বক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর ২টা ১৩ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।
এর আগে দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে।

শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত-অনুসারীরা।
জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করেন ৭জন ম্যাজিস্ট্রেট।

শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই আলেম।
শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

Hot this week

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

‘মার্কিন বাহিনীর নির্দেশ মানতেই হবে’ – জয়শঙ্করকে কড়া হুঁশিয়ারি মার্কো রুবিয়োর!

হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে মার্কিন সামরিক অভিযানে তিন...

Topics

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

RSS- এর অনুষ্ঠানে উপাচার্যদের অংশগ্রহণে ক্ষুব্ধ কেরল সরকার! ক্ষমা চাওয়ার নির্দেশ কেরলের মুখ্যমন্ত্রীর, সরব পিনারাই বিজয়নও

কেরলের তিনটি গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি অনুষ্ঠানে উপস্থিতি ঘিরে...

মুসলিম হকারকে ‘জয় শ্রী রাম’ বলতে বাধ্য করার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মহম্মদি এলাকায় এক বয়স্ক মুসলিম...

২৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুতে ফাটল! চালু হওয়ার দু’সপ্তাহের মধ্যেই বন্ধ যান চলাচল

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি চালু...

আজই কি ইরান-আমেরিকা শান্তি চুক্তি? ট্রাম্পের ঘোষণায় জোর জল্পনা

দীর্ঘদিনের সংঘাত ও পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহের মধ্যেই নতুন...

বহরমপুর পুরসভায় দুর্নীতি নিয়ে তদন্ত নেই কেন? বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অধীরের

রাজ্যের বিভিন্ন পুরসভায় দুর্নীতির অভিযোগ সামনে এলেও বহরমপুর পুরসভাকে...

Related Articles

Popular Categories