Monday, June 15, 2026
33.9 C
Kolkata

বিধায়কের হাত ধরে সিপিএম ও বিজেপির ১০০ পরিবারের তৃণমূলে যোগদান

এনবিটিভি ডেস্ক: শনিবার বারাবনি ব্লকের এর অন্তর্গত জামগ্রাম পঞ্চায়েত এর প্রধান কেশব রাউত এর নেতৃত্বে শিরীষ ডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত তৃণমূলের একটি জনসভা হয়েছিল যেখানে কয়েকশ নেতাকর্মী অংশ নিয়েছিল৷ একই সাথে এই অনুষ্ঠানে বারাবনি বিধায়ক বিধান উপাধ্যায় এর হাত ধরে এলাকার ১০০ টি পরিবারের সিপিএম ও বিজেপির সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন। এই কর্মসূচিকে সম্বোধন করেন বারাবনি ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং। তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন যে নরেন্দ্র মোদী পুরো দেশের বেসরকারীকরন করে যুবকদের কর্মসংস্থান হরন করছেন। তার এই নীতি সাধারণ মানুষ বুঝে গেছে সময় এলে ঠিক জবাব দেবে। আর আগামী বিধান সভা নির্বাচনে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারকে বুঝিয়ে দেবে তারা কার সাথে আছে।

এদিন বিধায়ক বিধান উপাধ্যায় জানান যে সামনে বিধানসভা ভোট আর তাই প্রতিটি গ্রামে গ্রামে প্রতিনিয়ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে অভাব অভিযোগের কথা শুনে চলেছি সাথে সাথে সমাধান করার চেষ্টাও চলছে । সেইমত আজ এক এক করে যে কারনে বিজেপি ও সিপিএম এর কর্মীরা তৃণমূলে যোগদান করছে তা দেখে বোঝায় যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার যেভাবে মানুষ ঠকানোর ব্যাবসা শুরু করেছে তা বেশি দিন টিকবে না।এই অনুষ্ঠানে বিধায়ক সহ ব্লক সভাপতি অসিত সিং,জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত, সহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

Hot this week

ভোল বদল RSS-এর? ‘আমরা হিটলারের মতো নই’, পাকিস্তানের সঙ্গে সংলাপের পথ খোলা রাখার পক্ষে মোহন ভাগবত

ভারত-পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই নানা জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছে।...

অখ্যাত দলই এখন রাজনীতির কেন্দ্রবিন্দু! মাত্র ৮২২ ভোট পাওয়া এনসিপিআই-এর খুঁটিনাটি ইতিহাস

তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদদের রাতারাতি যোগদানের পর আচমকাই দেশজুড়ে...

ইতিহাস বিকৃতির অভিযোগ! সিন্ধু সভ্যতার ব্রোঞ্জ মূর্তির শরীর ঢাকল NCERT, তুঙ্গে বিতর্ক

সিন্ধু সভ্যতার সাড়ে চার হাজার বছরের পুরনো ঐতিহাসিক ব্রোঞ্জ...

বিদ্রোহী তৃণমূল সাংসদদের ভরসা এনসিপিআই, বাংলাতেই দলের কার্যালয়

রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের নতুন জল্পনা শুরু হয়েছে। তৃণমূল...

Topics

‘আমেরিকার অনুগত ভৃত্য’— ভারতীয় নাবিকদের মৃত্যুর ঘটনায় মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

ওমান সাগরে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন সামরিক অভিযানের ফলে...

রামমন্দিরে দানের অর্থে অনিয়মের অভিযোগ, যোগী সরকারকে নিশানা অখিলেশের

অযোধ্যার রামমন্দিরকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মন্দিরে...

Related Articles

Popular Categories