Friday, October 23, 2026
30 C
Kolkata

মোদীজীর সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন

এনবিটিভি ডেস্ক, মেদিনীপুর:- গত ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে রাজ্য বিজেপির নির্দেশ অনুসারে রাজ্যের প্রতিটি জেলায় জেলায় চলছে সেবা সপ্তাহ, সেই উপলক্ষেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকায় বিজেপি উদ্যোগে বিশ্ব কালীন রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং সেবা সপ্তাহ উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ জানা গেছে এই দিন এই রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা রক্ত দান করেন৷ এই দিন এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েক, এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি নবারুণ নায়েক বলেন সারা জেলা জুড়ে চলছে সেবা সপ্তাহ পালন৷ বিভিন্ন সমাজ সেবা মূলক কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে সেবা সপ্তাহ পালন করা হচ্ছে৷ মহামারী ভাইরাস থেকে সাধারণ মানুষকে রক্ষা করার লক্ষ্যে এবং সাধারণ মানুষের শারীরিক দিকটা ভেবে কোথাও মাক্স বিতরণ কোথাও স্বাস্থ্য পরীক্ষা শিবির আবার কোথাও বা চশমা বিতরণের মধ্য দিয়ে এই সেবা সপ্তাহ পালন করা হচ্ছে, এর পাশাপাশি পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এবং সবুজায়ন কে ধরে রাখতে চারা গাছ রোপণের মধ্য দিয়ে সেবা সপ্তাহ পালন করছে বিজেপি নেতৃত্ব।

Hot this week

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

“ডিইউ-জেএনইউতে নির্বাচন হলে, উত্তরপ্রদেশে নয় কেন?”—ছাত্র সংসদ ভোটের দাবিতে সরব পড়ুয়ারা

উত্তরপ্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ...

Related Articles

Popular Categories