Saturday, October 24, 2026
25 C
Kolkata

আবারও তৃণমূলে যোগদান বিরোধী দলের কর্মী সমর্থকদের

এনবিটিভি ডেস্ক, আসানসোল: রবিবার আসানসোলের সিটি বাসস্ট্যাণ্ড লাগোয়া অঞ্চলে তৃণমূলের সভায় মন্ত্রী মলয় ঘটক এর হাত ধরে সিপিআই (এম) ও বিজেপি ছেড়ে প্রায় দুই শতাধিক কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে ৷ দলে আগত নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী ৷ পাশাপাশি এদিনের অনুষ্ঠানে মন্ত্রী বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে ভোগী প্রধান মন্ত্রী ৷ দেশে এর আগে জওহর লাল নেহেরু , লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, অটল বিহারী বাজপেয়ির মত প্রধান মন্ত্রী এসেছেন ৷ কিন্তু নরেন্দ্র মোদীর জামা থেকে জুতো হাতের ঘড়ি ও কলম সবই বিদেশী ও বহুমূল্যের ৷ তিনি শুধু নিজের স্বার্থের কথা ভাবেন ৷ দেশ ও জনগণের কথা ভাবার সময় নেই ৷ দেশের সব রাষ্ট্রায়ত্ব সংস্থা তিনি বিক্রি করে দিচ্ছেন ৷ এদিন তৃণমূলের সভায় সিপিআই(এম) তিন বারের পুরপিতা ও মেয়র পারিষদ সদস্য থাকা শাকিল আহমেদের সাথে শতাধিক কর্মী ও বিজেপি থেকে শতাধিক তৃণমূলে যোগদান করেন ৷ যেখানে মন্ত্রী মলয় ঘটক ছাড়াও মেয়র পারিষদ অভিজিৎ ঘটক, লক্ষণ ঠাকুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ৷

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories