Friday, July 24, 2026
26.7 C
Kolkata

ফের বিস্ফোরক অনুব্রত, করোনার জন্য সম্পূর্ন দায়ী করলেন নরেন্দ্র মোদিকে

এনবিটিভি ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যা দু লক্ষ ছাড়িয়ে গিয়েছে। কিন্তু এই করোনার বাড়বাড়ন্ত হতই না, যদি না লকডাউনের আগে ৫ দিন ট্রেন চালানোর অনুমতি দিত মোদি সরকার। বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের দাবি এমনটাই।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘লকডাউন শুরুর আগে মোদি সরকার যদি গোটা ভারতবর্ষ জুড়ে অন্তত ৫ দিন ট্রেন চালিয়ে দিলে আজ দেশে করোনা থাকতোই না। এই করোনা কিন্তু বৃদ্ধিই পেত না’।

অনুব্রতর আরও দাবি, ভারতে করোনার বাড়বাড়ন্তের নায়ক মোদি সরকার। শুধু করোনা নিয়েই নয়, বীরভূমের তৃণমূল সভাপতি পরিযায়ী শ্রমিকদের এই দুর্ভোগের জন্যই নরেন্দ্র মোদিকে দায়ী করলেন। তাঁর বিস্ফোরক দাবি, ‘গোটা দেশেই পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছিলেন তাঁদের ওপর ভয়ঙ্কর অত্যাচার করছে কেন্দ্রের বিজেপি সরকার। অথচ ক্রমাগত মিথ্যা কথা বলে চলেছে বিজেপি বলেও অভিযোগ অনুব্রত মণ্ডলের।

পরিযায়ীদের সমস্যা নিয়ে তাঁর দাওয়াই, পরিযায়ী শ্রমিকরা কাজ না পেলে, খাবার না পেলে তাঁকে যেন ফোন করে। তাঁদের ১০০ দিনের কাজ দেওয়া হবে বলে এদিন জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories