Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

গহিরা গ্রামে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে

জৈদুল সেখ, খড়গ্রামঃ মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার অন্তর্গত গহিরা গ্রামে বৃহস্পতিবার এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ৪৫ বছর বয়সী অরুণ কুমার ঘোষ গত রাত্রে গলায় ফাঁস লাগিয়ে নিজের বাড়িতেই ঝুলে পরেন।

 বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা অরুণ কুমার ঘোষকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলে খড়গ্রাম থানার পুলিশকে খবর দেয়া হয় এবং ঘটনাস্থলে খড়গ্রাম থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়।

অরুণ কুমার ঘোষের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার জুড়ে। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে খতিয়ে দেখছে কি কারণে গলায় ফাঁস লাগিয়ে অরুণ কুমার ঘোষ আত্মঘাতী হয়েছেন, তবে আত্মঘাতীর ঘটনা ঘটার পর ব্যাপক চাঞ্চল্য গোটা গহিরা গ্রামে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories