Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

ফের করোনায় আক্রান্ত মালদার অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার

এনবিটিভি, মালদাঃ মঙ্গলবার ফের করোনায় আক্রান্ত হলেন মালদার অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার। আপাতত তিনি হোম আইসোলেশন রয়েছেন। অতিরিক্ত জেলাশাসক মৃদুলবাবু গত দুদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন। সোমবার তার করোনার পরীক্ষার জন্য লালারসের নমুনা সংগ্রহ করা হয়। মঙ্গলবার করোণা রিপোর্ট পজিটিভ আসে অতিরিক্ত জেলাশাসকের। জেলা প্রশাসনিক ভবনের জেলাশাসক এবং অতিরিক্ত জেলা শাসকের পরপর করোনায় আক্রান্তের ঘটনায় সরকারি কর্মচারীদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

এদিকে মঙ্গলবার থেকে মালদা শহর জুড়ে করোনা সংক্রমণ ঠেকাতে কড়া পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। এদিন সকাল থেকেই মালদা শহরের বিভিন্ন এলাকার দোকান, শপিংমল ও বাজারগুলিতে অভিযান চালায় ইংরেজবাজার থানার পুলিশ। পাশাপাশি শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি, ফোয়ার মোড়, নেতাজি সুভাষ রোড এলাকায় মাস্ক বিহীন মানুষদের সচেতন করতে রাস্তায় নামে পুলিশ।  করোণা  সংক্রমণের মধ্যে সরকারি বিধি লংঘন করার অভিযোগে এদিন পুলিশ কুড়ি জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শহরের দেশবন্ধু চিত্তরঞ্জন মার্কেট, নেতাজি পুরো মার্কেট সহ একাধিক বাজারগুলোতেও করোণা সংক্রমণ ঠেকাতে মাক্স পড়ার বার্তা নিয়ে অভিযান চালিয়েছে ইংরেজবাজার থানার পুলিশ।

এদিকে মালদা মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, সোমবার জেলাশাসক রাজর্ষি মিত্র এবং তার স্ত্রী ও অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তারা হোম আইসোলেশন রয়েছেন। এরপরে মঙ্গলবার নতুন করে অতিরিক্ত জেলাশাসক মৃদুল হালদার করোনায় আক্রান্ত হয়েছেন । মঙ্গলবার সকাল থেকেই জেলা প্রশাসনিক ভবনে অফিসার কর্মীদের উপস্থিতির হার তুলনামূলকভাবে দেখা যায় নি। যদিও জেলা প্রশাসনের ওই পদস্থ কর্তারা আপাতত সুস্থ রয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে।

রাজ্য সরকারের নির্দেশ মেনে সোমবার থেকে শুরু হয়েছে মালদা জেলার বিভিন্ন থানা এলাকায় ব্যাপক নজরদারি । করোনার সংক্রমণ এড়াতে বিভিন্ন এলাকায় পথ চলতি মানুষদের সচেতন করার ব্যাপারেও প্রচার চালানো শুরু করেছে পুলিশ ও প্রশাসনের কর্তারা। রাত দশটার পরে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন শপিং মল এবং দোকানপাট।

ইংরেজবাজার থানার পুলিশের পক্ষ থেকে বিনামূল্যে মাক্স বিলি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ইচ্ছাকৃতভাবে করোনা বিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

Topics

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

Related Articles

Popular Categories