Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

পুরুলিয়ার পর এবার বর্ধমানে ভোটকেন্দ্রের পিছনের জঙ্গল থেকে পাওয়া গেলো ব্যালট পেপার

এনবিটিভি, ওয়েব ডেস্ক: পুরুলিয়ার পর এবার বর্ধমানে ভোটকেন্দ্রের পিছনের জঙ্গল থেকে পাওয়া গেলো ব্যালট পেপার। শনিবার ভাতার থানার সাহেবগঞ্জ ২ নম্বর পঞ্চায়েতের আয়মাপাড়া গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ঝোপজঙ্গলের মধ্যে বেশকিছু ব্যালট পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। কয়েকজন কৃষক মাঠে যাওয়ার সময় সেগুলি দেখতে পান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

এই বিষয় সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বামাচরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “শাসকদল মনোনয়নপত্র জমার সময় থেকেই সন্ত্রাস করেছে। ভোটের দিন আয়মাপাড়া গ্রামের বুথে আমাদের কাউন্টিং এজেন্টকে ভোট শুরুর কিছুক্ষণ পর মারধর করে বের করে দেওয়া হয়েছিল। এরপর আমাদের দলের প্রতীকে ছাপ দেওয়া ব্যালট উদ্ধারের পর আর কিছু বুঝতে বাকি থাকে না। আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে।” তৃণমূল কংগ্রেসের ভাতার ব্লক সভাপতি বাসুদেব যশ বলেন,” আমার মনে হচ্ছে এটা সিপিএমেরই চক্রান্ত। পুলিশ উপযুক্ত তদন্ত করে দেখুক।”

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories