Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ফের পাহাড়ে প্রবল প্রতিরোধের মুখে দিলীপ সহ বিজেপি নেতারা,দেখানো হলো কালো পতাকা

নিউজ ডেস্ক : পাহাড়ে আবার মুখ পুড়লো বিজেপির। পাহাড়ে ‘পরিবর্তন যাত্রা’র সূচনা করতে গিয়ে ফের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দার্জিলিংয়ে তাঁকে কালো পতাকা দেখান স্থানীয় জনতা। তাঁদের প্রত্যেকের হাতে ছিল গোর্খা জনমুক্তি মোর্চার পতাকা। মঙ্গলবারই সেখানে যাওয়ার কথা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির। তার আগে সকাল থেকে এই বিক্ষোভে উত্তপ্ত পাহাড়।

বছর তিন আগে দার্জিলিংয়ে গিয়ে ব্যাপক হেনস্তার মুখে পড়েছিলেন বিজেপি  রাজ্য সভাপতি। সেবার তাঁকে মারধর করার ঘটনাও ঘটে। মঙ্গলবার তিনি পাহাড়ে পা রাখামাত্রই ফের বিক্ষোভের মুখে পড়লেন। কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। দার্জিলিং স্টেশন চত্বর, ঘুম এলাকায় সকাল থেকে বিজেপি বিরোধী বিক্ষোভে উত্তপ্ত। যদিও পরবর্তী সময়ে  পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়। ‘পরিবর্তন যাত্রা’ এগিয়ে চলে দিলীপ ঘোষের নেতৃত্বেই।

ইতিপূর্বে বেশ কয়েকবার দার্জিলিংয়ের অপ্রস্তুত এবং প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে রাজ্য এবং কেন্দ্রের বিজেপি নেতাদের। বেশ কয়েকবার রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে শারীরিক ভাবে আক্রমণ করেছে সাধারণ মানুষ। বিগত কয়েকটি লোকসভা বিধানসভা এবং পঞ্চায়েত নির্বাচনের সময় গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থন দিয়েছিল বিজেপিকে। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তার বিনিময়ে পাহাড়ের মানুষ পাবে গোর্খাল্যান্ড নামক পৃথক রাজ্য। কিন্তু বিজেপি এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচনে জয়লাভের পর। সেই কারণে পাহাড়ের মানুষ বিজেপির দ্বিচারিতা বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াইতে নামতে যাচ্ছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories