Friday, July 24, 2026
26.7 C
Kolkata

নির্বাচনী বন্ডের সব তথ্য ২১ মার্চের মধ্যে জানাতে হবে: সুপ্রিম কোর্ট

নির্বাচনী বন্ডের সব তথ্য আগামী ২১ মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ আজ সোমবার স্টেট ব্যাংক অব ইন্ডিয়াকে (এসবিআই) এই আদেশ দেন।

এ সময় আদালতে এসবিআইয়ের আইনজীবী হরিশ সালভেক উপস্থিতি ছিলেন।

সুপ্রিম কোর্ট এসবিআইকে বলেন, প্রতিটি বন্ডের সঙ্গে যে ইউনিক নম্বর রয়েছে, তা–ও প্রকাশ করতে হবে।

প্রধান বিচারপতি বলেন, ব্যাংকের কাছে যা যা তথ্য রয়েছে, সব জমা দিতে হবে। কোনো তথ্য গোপন করা যাবে না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় থাকারও প্রয়োজন নেই।
এসবিআইয়ের চেয়ারম্যানকেও ওই দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে, তাঁরা সব তথ্যই প্রকাশ করেছেন। কিছুই গোপন করেননি।

এসবিআই নির্বাচনী বন্ডসংক্রান্ত তথ্য প্রকাশের জন্য জুন পর্যন্ত সময় চাইলে সেটি সুপ্রিম কোর্ট খারিজ করে দেন।

এসবিআইয়ের আইনজীবীর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘আপনাদের ভাবখানা এমন, যেন আপনারা চাইছেন কী কী তথ্য পেশ করতে হবে, তা বলে দিতে হবে। এই মনোভাব ঠিক নয়। আমরা যখন বলছি সব তথ্য, তখন সব তথ্যই আপনাদের জমা দিতে হবে। কোনো কিছু গোপন করা যাবে না।’

উল্লেখ্য, ২০১৮ সালে নির্বাচনী বন্ড ব্যবস্থা চালু করে বিজেপি সরকার। উদ্দেশ্য ছিল, এই ব্যবস্থায় নির্বাচনে কালোটাকার ব্যবহার বন্ধ করা। তবে ওই ব্যবস্থায় কে কোন দলকে কত টাকা দিচ্ছে, সেই তথ্য গোপন রাখার কথা বলা ছিল।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories