Wednesday, October 21, 2026
25 C
Kolkata

ব্যাংক অফ ইন্ডিয়ার জীবন্তি শাখায় গ্রাহকদের টাকা তছরুপের অভিযোগ

জৈদুল সেখ,  জীবন্তিঃ কান্দী থানার জীবন্তি ব্যাংক অফ ইন্ডিয়া শাখার পরিষেবা নিয়ে গ্রাহকদের একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেই। কখনো আধার লিংক আপডেট নিয়ে কখনোও বা অন্য কোন ছোট খাটো বিষয় নিয়ে। গত দুমাসের সবচেয়ে বড়ো অভিযোগ সাধারণ গ্রাহকরা সকাল থেকে টাকা তোলার জন্য ব্যাংকে লাইন দিয়েও টাকা পায়না, দিনের শেষে ম্যানেজার জানায় টাকা শেষ হয়ে গেছে।

এবার বড়ো অভিযোগ উঠলো জীবন্তি ব্যাংক অফ ইন্ডিয়া শাখার বিরুদ্ধে। দীর্ঘ এক বছর আগে ১৮ হাজার টাকা জমা করা হলেও এখনো সেই টাকা ব্যাংকের বইয়ে জমা না হওয়ার অভিযোগ তুলেছে গ্রাহক শুভদ্রা মন্ডলের ছেলে  শোপিনাথ মন্ডল।

বুধবার ব্যাংকে গিয়ে সুরাহা না পেয়ে সাংবাদিকদের বলেন “একবার ১০ হাজার টাকা এবং একবার ৮ হাজার টাকা ব্যাঙ্কে জমা করেছি প্রায় একবছর হলো, কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত অ্যাকাউন্ট বই এ জমা হয়নি, গত দশ বারোদিন ধরে ব্যাঙ্কে বলছি কিন্তু দেখছি দেখছি করে ঘুরাচ্ছে। আমি দিনমজুর, কাজ বাদ দিয়ে আসছি, কোনো রকমে কষ্ট করে সংসার চলে।”

এ বিষয়ে জীবন্তি ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখাযর ম্যানেজার সদুত্তর দিতে পারেন নি। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় “ম্যাডাম গরীব মানুষ ওর, অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা জমা করা সত্ত্বেও পাশ বইয়ে জমা হয়নি এক বছর হয়ে গেল?

রাগান্বিত হয়ে ম্যানেজার বলেন “আপনি কী ব্যাঙ্কের নিয়ম জানেন? ”

এখন প্রশ্ন হলো এক বছরের জমা দেওয়া টাকা ব্যাঙ্কের পাশ বইয়ে কোনো নিয়মে জমা হবে?

যদিও শেষ পর্যন্ত শনিবার পর্যন্ত টাকা জমা করার আশ্বাস দেন।

এখানেও প্রশ্ন উঠছে গরীব মানুষের টাকা নিয়ে ব্যাঙ্ক কী এভাবে গ্রাহকদের হয়রানি করাতে পারে?

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories