Friday, October 23, 2026
31 C
Kolkata

আমসু-র আঞ্চলিক কমিটি গঠন ভেটারবন্দ নতুন বাজারে

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আজ, সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার(আমসু) করিমগঞ্জ জেলার রাতাবাড়ী সমষ্টির অন্তর্গত ভেটারবন্দ নতুন বাজারে একটি শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠিত হয়।
ওই সভায় আমসু-র বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সামাজিক বিভাগের উপর নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
তন্মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাদিক আখতার বলেন- বর্তমান সময়ে স্বার্থ ছাড়া অসহায় মানুষদের পাশে আমসু-র কর্ম অপরিহার্য।
জেলা সভাপতি মাওলানা বাহারুল ইসলাম বলেন, বর্তমান সময় আমাদের সমাজে ড্রাগস সেবন ও তার রমরমা ব্যবসা প্রতিরোধ করতে আমসুর অভিযান অব্যাহত থাকবে।
জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, আমসু এমন একটি সংগঠন, যার পরিচয় তার কার্যক্রম ই যথেষ্ট।
সবার শেষ মুহূর্তে ২১জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বুরহান উদ্দিন ও বদরুল হোসেন কে নিযুক্তি দেওয়া হয়।

উক্ত কমিটি গঠনে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমসু-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতার , করিমগঞ্জ জেলা সভাপতি ম‌ওলানা বাহারুল ইসলাম,
সাধারণ সম্পাদক আব্দুল হাই , সহ-সভাপতি সালমান আহমদ ও সহ-সম্পাদক রেজাউল করিম।
সাথে উপস্থিত ছিলেন- আনিপুর আঞ্চলিক কমিটির সভাপতি সামিমুল হক ও আছিমগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি আহাদুর রাজা চৌধুরী প্রমুখ ‌।

Hot this week

এপস্টাইনের সঙ্গে হরদীপ পুরীর বৈঠকের ছবি প্রকাশ্যে, অস্বস্তিতে মোদি সরকার! পাল্টা তোপ রাহুলের

মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর ভারত সফরের মধ্যেই নতুন করে...

বিসর্জনের রাতে সিপিএমের কার্যালয়ে হামলার অভিযোগ, বিজেপির বিরুদ্ধে ওঠা দাবি খারিজ পদ্ম নেতার

দুর্গাপুজো শেষ হতেই ফের রাজনৈতিক সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তপ্ত...

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

Topics

তিহাড় থেকে মুক্তির পরদিনই দিল্লি পুলিশের তলব, সৌরভ-রাঙ্কা-সহ সিজেপির ৩ নেতাকে হাজিরার নির্দেশ

তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পরদিনই দিল্লি পুলিশের অপরাধদমন...

জ্ঞানেশকে পাশ কাটিয়ে ক্যাবিনেট সচিবকে চিঠি দুই কমিশনারের! আরটিআই-তে সামনে এল নতুন তথ্য

দেশের নির্বাচন কমিশনের অন্দরে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এল।...

Related Articles

Popular Categories