Saturday, September 5, 2026
28 C
Kolkata

আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মালদার শ্রমিকের মৃত্যু

শেখ সাদ্দাম, মালদাঃ আবারো ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল মালদার শ্রমিকের। এবার কেরলে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে মালদা জেলার এক শ্রমিকের। মৃতের নাম মোজাহার আলি (৪৮), বাড়ি রতুয়া ১ ব্লকের চাঁদমুনি ১ গ্রাম পঞ্চায়েতের মালোপাড়ায়। পরিবার সূত্রের জানা যায়, গত রবিবার কেরলে তাঁর মৃত্যু হয়। বুধবার দেহ বিমানে কোচি থেকে দমদম বিমান বন্দর হয়ে রাতেই গ্রামের বাড়িতে পৌঁছায় দেহ। বাড়িতে পৌঁছাতেি কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-স্বজনরা।
জানা যায় বাড়িতে রয়েছে তিনটি মেয়ে ও একটি ছেলে। নিজের রাজ্যে শ্রমিকের কাজ করে কুলান হতো না তাই ভিন রাজ্যে কাজে গিয়ে একটু বেশি মজুরি পাবেন তাতে হয়তো পরিবারের মুখে ভালোভাবে অন্ন তুলে দিতে পারবেন তাই তাই পেটের টানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিলেন। কেরালার কোট্যাম জেলার চিংভনমেয়ের একটি রবার ফ্যাক্টরিতে কাজ করতেন তিনি। কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন তিনি সেখানকার নিকটবর্তী হসপিটালে নিয়ে গেলে আর বাঁচানো যায়নি তাকে।
মৃত শ্রমিকের স্ত্রী জাহানারা খাতুন জানান, স্বামী চারমাস আগে কেরলে গিয়েছিলেন। তিনি সেখানে শ্রমিকের কাজ করতেন। ঈদুল আযহা-র আগে তাঁর বাড়ি ফেরার কথা ছিল। কথা ছিল পরিবারের সাথেই পালন করবেন খুশির ঈদ কিন্তু আর কথা রাখা হল না মোজাহার আলির।

দেহ কেরালা থেকে ফিরিয়ে আনতে সাহায্য করে শ্রমিক সংগঠন সিটু। সিটুর পক্ষে জোসেব, রাসেল মৃতদেহটিকে রতুয়ার বাড়িতে পৌঁছে দেবার ব্যবস্থা করেন।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories