Friday, October 30, 2026
26 C
Kolkata

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করলো সর্বধর্ম সমন্বয় সভা

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: ৭৪ তম স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা’র কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় করিমগঞ্জ মাইজডিহি পয়েন্টে অবস্থিত সংস্থার কার্যালয়ের মাঠে। প্রখ্যাত চিকিৎসক তথা সংস্থার কেন্দ্রীয় উপ-সভাপতি ডাঃ মোস্তফা আহমদ, ও সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, নির্মাল্য মুখার্জি, প্রাক্তন সেনাকর্তা আলতাফ হোসেনের হাত দ্ধারা জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সংগীত পরিবেশন করেন শিশুশিল্পী সাহিল উদ্দিন ও সায়না বেগম। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীতও পরিবেশন করেন সাহিল-সায়নারা। তাছাড়া, সংস্থার কার্যালয়ে নিয়মিত পত্রিকা পৌঁছে দিয়ে অবদান রাখার জন্য পত্রিকা হকার নান্টু দাসকে উপহারস্বরুপ বস্ত্র প্রদান করে এ মহান দিনে সম্মানিত করা হয়। এদিকে সকাল ৯টায় করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন সহ অন্যান্যরা।

Hot this week

মোদীর বারাণসীতে ফের ধাক্কা বিজেপির, বিধান পরিষদের দ্বিতীয় আসনেও জয়ী সমাজবাদী পার্টি! গণনা শেষের আগেই হার স্বীকার পদ্মপ্রার্থীর

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে বিধান পরিষদের নির্বাচনে...

ট্রেনে রাতভর মোবাইল চার্জে দিয়ে ঘুম? ১১টা বাজলেই বন্ধ হবে চার্জিং পয়েন্ট, রেলের নতুন নিয়ম কার্যকর!

ট্রেনে যাতায়াতের সময় মোবাইল বা পাওয়ার ব্যাঙ্ক চার্জে বসিয়ে...

Topics

নাগপুরে বিজেপির শক্ত ঘাঁটিতে কংগ্রেসের জয়, আরএসএসের গড়ে হারতেই ফড়নবীশকে কটাক্ষ হাত শিবিরের

মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে মাত্র একটি আসনে জিতেছে কংগ্রেস।...

কর্ণাটকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর বড় ধাক্কা, এসআইআর-এ বাদ গেল ১ কোটিরও বেশি নাম!

কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া...

Related Articles

Popular Categories