Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

‘ভারতে আসার ফের অনুমতি দেওয়া হোক পাক শিল্পীদের’, অরিজিৎ সিংয়ের মন্তব্যে বিতর্ক

এনবিটিভি ডেস্কঃ পাকিস্তানী সঙ্গীত শিল্পীরা ফের ভারতে আসুক, এমনই ইচ্ছে প্রকাশ করলেন বাংলার গায়ক অরিজিত সিং। দুবাইয়ের এক লাইভ শোয়ে তাঁর এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক।

লাইভ শোয়ে গান করতে প্রথম থেকেই পছন্দ করেন অরিজিৎ সিং। তাই বহু দিন পর দুবাইয়ে লাইভ শো করতে পেরে দারুণ উচ্ছ্বসিত অরিজিৎ সিং। অন্যদিকে, দুবাইয়ে অরিজিৎ সিংয়ের অনুরাগীরা গায়ককে সামনে পেয়ে আনন্দে ভেসে গেলেন। তাঁকে অনুরোধ করতে থাকলেন একের পর এক সুপারহিট গানের। গেয়েও গেলেন তিনি।

শো চলাকালীন পাকিস্তানী শিল্পীদের নিয়ে মন্তব্য করে বসেন ‘তুম হি হো’-র গায়ক। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর মন্তব্য ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কি বললেন অরিজিৎ?

দুবাইয়ের কনসার্টে গান চলছিল। হঠাৎ গান থামিয়ে পাকিস্তানী শিল্পীদের নিয়ে প্রশ্ন তুললেন অরিজিৎ। গায়কের কথায়, ‘আমার মাথায় একটা প্রশ্ন ঘুরছে। প্রশ্নটা হয়তো ভুল। কিন্তু তাও আমি এই প্রশ্নটা করতে চাই। কারণ, কেউ যদি এই প্রশ্ন নিয়ে বিতর্ক শুরু করে, আমার তাতে কিছু যায় আসে না।’

অরিজিৎ এও বলেন, ‘আমি খবর দেখি না। কিন্তু আমায় একটা জিনিস স্পষ্ট করুন। পাকিস্তানের শিল্পীদের গান কি এখনও ভারতে নিষিদ্ধ? এখনও নিষেধাজ্ঞাটা আছে নাকি তুলে দেওয়া হয়েছে?’

অরিজিৎ আরও জানান, ”পাকিস্তানের শিল্পী আতিফ ইসলাম  আমার অন্যতম পছন্দের গায়ক। আর রাহাত ফতে আলি খান ও শাফাকত আমানত আলির গানও খুব ভাল লাগে।”

এরপরই শুরু হয় বিতর্ক। অনেকে বাহবাও জানায়। এই মন্তব্যের পরও ভারত সরকার কি রাজি হবে পাক শিল্পীদেরদেশে আসার অনুমতি দিতে? সেটা সময় বলবে।

অরিজিৎ সিংয়ের এই দুবাইয়ের লাইভ কনসার্টের ভিডিও দারুণ ভাইরাল হয়েছে। অরিজিতের এই মন্তব্য নিয়ে নেটিজেনদের একাংশ বিতর্ক শুরু করলেও, বেশিরভাগ মানুষই অরিজিৎ সিংয়ের প্রশংসায় পঞ্চমুখ।

উলেখ্য, ২০১৬ সালে উরি-তে জঙ্গি হামলার পরেই এদেশে পাকিস্তানি শিল্পীদের কাজ নিয়ে প্রশ্ন উঠেছিল। আর তার পরে ২০১৯-এর ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পরেই পাক শিল্পীদের ভারতে কাজ করার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। একে একে ভারত থেকে পাকিস্তানে ফিরে যান ফাওয়াদ খান,  আতিফ আসলামের মতো শিল্পীরা।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories