Sunday, November 1, 2026
30 C
Kolkata

আসানসোল জেলা হাসপাতালে সদ্য জাতের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: পূর্ব বর্ধমানের আসানসোল জেলা হাসপাতালে সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড! মৃত সদ্যজাতের পরিবারের লোকেরা হাঙ্গামা শুরু করে দেয়।
আসানসোল জেলা হাসপাতালে দিন তিনেক আগে শিশুটির সিজারের মাধ্যমে জন্ম হয়।
এরপর হঠাৎ করে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয় এবং শিশুর পরিজনের কাছে খবর যায় যে শিশুটির শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক।
আজ শিশুর পরিজনেরা হাসপাতালে গেলে তাদের জানানো হয় শিশু মারা গেছে। মৃত্যুর কারণ হিসেবে জানানো হয় এই শিশুটি জন্মের পরেই হঠাৎ করে তার শরীরে শর্করার পরিমাণ সুগার লেভেলে নেমে যায়। শিশুকে বাঁচানোর যথাযথ চেষ্টা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাকে বাঁচানো যায়নি। আর এই খবর পাওয়ার পরই চিকিৎসার গাফিলতির অভিযোগে শিশুটির আত্মীয়-পরিজনেরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপর তারা হাসপাতাল সুপার সি.এম.ও এইচ এবং আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেন।

Hot this week

বিজয়া সম্মেলনীর পরেই টিটাগড়ে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, গুরুতর জখম দলের আইটি শাখার দায়িত্বে থাকা কর্মী!

উত্তর ২৪ পরগনার টিটাগড়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা...

জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে অসমের মন্ত্রী, তাঁর মন্তব্যের সাফাই দিতে এগিয়ে এলেন হিমন্ত বিশ্বশর্মা!

অসমে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী উলফার প্রশংসা করে বিতর্কে জড়ালেন রাজ্যের...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

Related Articles

Popular Categories