Saturday, October 31, 2026
26 C
Kolkata

রাহুলকে আক্রমণ, কিন্তু ইংরেজিতেই ভুল! নেটিজেনদের নিশানায় অধ্যাপিকা

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে করা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্কে জড়ালেন পশ্চিমবঙ্গের এক কলেজের সহকারী অধ্যাপিকা অর্পিতা চট্টোপাধ্যায়। রাজনৈতিক মন্তব্যের বদলে তাঁর ইংরেজি লেখার ভুল নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা।

এক্স (আগের টুইটার)-এ করা পোস্টে অর্পিতা নিজের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেন। তিনি জানান, ইংরেজি ও শিক্ষা—দুই বিষয়েই স্নাতকোত্তর করেছেন, বি.এড ডিগ্রি রয়েছে এবং বর্তমানে পিএইচডি করছেন। এরপর রাহুল গান্ধীর ‘অন্ধভক্ত’ মন্তব্যের প্রসঙ্গ টেনে প্রশ্ন তোলেন, এত পড়াশোনা করার পরও যদি তাঁকে ‘অন্ধভক্ত’ বলা হয়, তা হলে কি তাঁকে বোকাও বলা হবে?

তবে পোস্টটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের নজর যায় তাঁর ইংরেজি বাক্য গঠনের দিকে। অনেকেই দাবি করেন, কয়েকটি সাধারণ ব্যাকরণগত ভুল রয়েছে লেখায়। উদাহরণ হিসেবে কেউ বলেন, “two master’s degree”-এর বদলে “two master’s degrees” হওয়া উচিত ছিল। আবার “pursuing PhD”-এর জায়গায় “pursuing a PhD” লেখাই সঠিক।

এরপর মন্তব্যের ঘরে শুরু হয় ব্যাকরণ নিয়ে আলোচনা। কেউ কেউ পুরো লেখাটি সংশোধন করে নতুন করে লিখে দেন। অনেকের মতে, রাজনৈতিক বার্তার চেয়ে পোস্টটির ভাষাগত ভুলই বেশি নজর কেড়েছে। আবার অনেকে মন্তব্য করেন, ইংরেজি বিষয়ে উচ্চশিক্ষিত একজন শিক্ষকের কাছ থেকে এমন ভুল অপ্রত্যাশিত। ফলে রাহুল গান্ধীকে নিশানা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের পোস্টের ভাষাগত ত্রুটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছে ওই অধ্যাপিকাকে।

Hot this week

বিদেশি ভোটার চিহ্নিত করতে শুরু করা হয়েছিল SIR, ৬ রাজ্যে ৯.৮৬ কোটি ভোটারের মধ্যে মিলল ১,৬৪০ জন বিদেশি!

ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার লক্ষ্য নিয়ে...

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

আবাসনের ভোটেও বাইক-বাহিনীর তাণ্ডব! মনোনয়ন জমায় বাধা, নাম উঠে এলো বিধায়িকা রত্না দেবনথের

পঞ্চায়েত বা পুরসভা নির্বাচনের মতো এবার বহুতল আবাসনের পরিচালন...

Topics

আইডিবিআই ব্যাঙ্ক বেসরকারিকরণের প্রতিবাদে রাহুল গান্ধী, আন্দোলনকারী কর্মীদের পাশে থাকার বার্তা

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব...

অর্জুনের হাত ধরে তৃণমূল নেতাদের বিজেপিতে আনার জল্পনা, কৌস্তভের পাশে দাঁড়ালেন দুই পদ্ম বিধায়ক!

বারাকপুরে দুই প্রাক্তন তৃণমূল নেতাকে বিজেপিতে নেওয়ার সম্ভাবনা ঘিরে...

Related Articles

Popular Categories