Friday, March 6, 2026
32.6 C
Kolkata

২টি স্কুল, ৩টি মসজিদসহ ১৫০০ মুসলিম পরিবারকে উচ্ছেদ করল আসাম সরকার

অসমের নগাঁও জেলায় কামপুর সার্কেলে বড় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। শনিবার ও রবিবার দুই দিন ধরে মুসলিম অধ্যুষিত এলাকায় এই অভিযান চলে। প্রশাসনের দাবি, প্রায় দেড় হাজার পরিবার বহু বছর ধরে সংরক্ষিত লুটুমারি বনাঞ্চলের জমিতে বসবাস করছিল। সরকারি জমি দখলমুক্ত করার জন্যই এই অভিযানের আয়োজন করা হয়। জেলা কমিশনার দেবাশিস শর্মার তত্ত্বাবধানে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয় এবং ৫০টি এস্কেভেটর ব্যবহার করা হয়।

প্রশাসন জানায়, কান্দাপাড়া, চালখোলা, মাজগাঁও, কেন্দেওমনি, বেদেরিপার, জুরিরপার ও নিমবাগান এলাকায় মোট ২,০৭০টি কাঁচা ঘর, ১৯২টি পাকা বাড়ি, ৩টি মসজিদ, ২টি সরকারি স্কুল এবং ৩টি জলজীবন প্রকল্প ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, নদীভাঙনে বাড়িঘর হারানোর পর পূর্ববর্তী সরকার তাদের সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছিল। রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি ও স্কুল পর্যন্ত ছিল। কিন্তু বর্তমান সরকার পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করেছে বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories