Saturday, September 5, 2026
30 C
Kolkata

অক্ষর, অশ্বিনের ঘূর্ণিতে ২৯৬ রানে শেষ নিউজিল্যান্ড, দ্বিতীয় ইনিংসের শুরুতেই গিলকে হারিয়ে চাপে ভারত

এনবিটিভি ডেস্কঃ জমে উঠল ভারত- নিউজিল্যান্ড প্রথম টেস্ট। কানপুরে ভারতকে ম্যাচে ফেরালেন সেই স্পিন ত্রয়ী। অক্ষর পটেল, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা মিলে ৯ উইকেট নিলেন। তার ফলে কানপুরে তৃতীয় দিন ২৯৬ রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ৪৯ রানে এগিয়ে থাকল ভারত। তৃতীয় দিনের শেষে ভারতের রান ১ উইকেটে ১৪। সব মিলিয়ে কানপুরে ৬৩ রানে এগিয়ে রাহানেরা।

 

দ্বিতীয় দিনের অপরাজিত ওপেনিং জুটি টম লাথাম ও উইল ইয়ং একই রকম ছন্দে খেলা শুরু করেন। ভারতের কোনও বোলারই তাঁদের সমস্যায় ফেলতে পারছিলেন না। দু’জনেই নিজেদের শতরানের দিকে এগচ্ছিলেন। ব্যক্তিগত ৮৯ রানের মাথায় ইয়ংকে আউট করে নিউজিল্যান্ডকে প্রথম ধাক্কা দেন অশ্বিন। মধ্যাহ্নভোজের বিরতির আগে উমেশ যাদবের বলে আউট হন অধিনায়ক কেন উইসিয়ামসন।

 

মধ্যাহ্নভোজের পরে কামাল দেখালেন অক্ষর। পর পর রস টেলর, হেনরি নিকোলসকে আউট করেন তিনি। ৯৫ রানের মাথায় লাথাম আউট হতেই ধসে পড়ে কিউয়ি ব্যাটিং। পরের দিকে কাইল জেমিসন ২৩ রান করলেও বাকিরা রান পাননি। ফলে ১৪২.৩ ওভারে ২৯৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। অক্ষর ৫, অশ্বিন ৩ এবং জাডেজা ও উমেশ ১টি করে উইকেট নেন।

 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও শুরুটা ভাল হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে মাত্র ১ রানের মাথায় কাইল জেমিসনের বলে বোল্ড হন প্রথম ইনিংসে অর্ধশতরান করা শুভমন গিল। দিনের বাকি সময়ে আর উইকেট পড়েনি। শেষ পর্যন্ত ৫ ওভারে ১৪ রানে শেষ হয় তৃতীয় দিনের খেলা।

হাতে রয়েছে দুই দিন। বড়ো রান করে কিউইদের ব্যাট ছেড়ে দেওয়াই লক্ষ্য রাহানেদের। দ্রুত রান না করলে সিরিজ ড্রয়ের সম্ভাবনা বেশি। তাই ভারত চাইবে, দ্রুত বড় রান তুলে উইলিয়ামসনদের চাপে ফেলে দেওয়া।তবে কি হবে, এর জন্য কাল পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories