Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করল হাফেজ ও ক্বারী আয়েস কুরনি রহমান

কেরলের জামিয়া ইমাম নাভাভি ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হলো তিবয়ান আন্তর্জাতিক কুরআন হিফজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করে পশ্চিমবঙ্গকে গরীমান্বিত করেছেন পশ্চিমবঙ্গ ক্যাম্পাসের তৃতীয় বর্ষের ছাত্র হাফেজ ও ক্বারী আয়েস কুরনি রহমান। তিনি প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমেরিকা, মরক্কো, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। ভারতের পক্ষ থেকে অসম, পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা ও কেরলের সেরা হাফেজরা প্রতিদ্বন্দ্বিতা করেন। শুরুতে অনলাইনের মাধ্যমে ৭০০ জনের বেশি প্রতিযোগীর মধ্য থেকে ৪০০ জনকে বাছাই করা হয়। পরে বিভিন্ন ধাপ পেরিয়ে চূড়ান্ত পর্বে ছয়জন স্থান করে নেন। চূড়ান্ত পর্বে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করেন আমেরিকার দুই ছাত্র এবং দ্বিতীয় স্থান লাভ করেন শ্রীলঙ্কার এক ছাত্র। তাদের পরেই চতুর্থ স্থান অর্জন করেন মুর্শিদাবাদের আয়েস কুরনি রহমান। তাঁর এই সাফল্যে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories