Saturday, September 5, 2026
28 C
Kolkata

চৈতল আমিনিয়া সাওতুল কুরআন মডার্ণ মাদ্রাসায় ১৫ হাজার ছাত্রকে দস্তরবন্দি ও ওয়াজ মেহফিল

চৈতল আমিনিয়া সাওতুল কুরআন মডার্ণ মাদ্রাসা প্রাঙ্গণে সম্প্রতি আজিমুশশান ওয়াজ ও দস্তরবন্দি মেহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনি ও রবিবার দু’দিনব্যাপী এই ধর্মীয় আয়োজন ঘিরে এলাকায় ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম দেখা যায়। প্রতিদিন সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত ধারাবাহিকভাবে ওয়াজ মেহফিল চলে। মেহফিলের একটি গুরুত্বপূর্ণ পর্ব ছিল দস্তরবন্দি অনুষ্ঠান। হিফজ সম্পন্ন করায় মজলিশের মঞ্চ থেকে মোট ১৫ জন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয়। এতে উপস্থিত মুসল্লিদের মধ্যে আনন্দ ও আবেগের পরিবেশ সৃষ্টি হয়।

এই মাহফিলে রাজ্য ও রাজ্যের বাইরের বহু বিশিষ্ট আলেম-ওলামা অংশ নেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী মাওলানা আনোয়ার হোসেন কাসেমী। এছাড়া আলহাজ্ব মাওলানা রেজাউল করিম, মাওলানা মুফতি আবদুল কাইয়ুম নাদভী, মাওলানা আনোয়ার শাহ আলিয়াবি প্রমুখ বক্তব্য রাখেন। মাদ্রাসার প্রধান দায়িত্বে ছিলেন মাওলানা জিয়াউল ইসলাম কাসেমী। বক্তারা বর্তমান সমাজ পরিস্থিতি, ধর্মীয় শিক্ষা ও আধুনিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

Hot this week

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

‘আমরা কি কারও গোলাম?’ টাটাদের ব্যবসা গোটানোর নির্দেশ কেনিয়ার রাষ্ট্রপতির

কেনিয়ায় বড়সড় ধাক্কার মুখে টাটা গোষ্ঠী। আন্তর্জাতিক বাণিজ্য সামলানোর...

Related Articles

Popular Categories