Saturday, June 6, 2026
32.8 C
Kolkata

হাঁসখালি গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের জামিন নাকচ করল আদালত, দেওয়া হল চার দিনের জেল হেফাজত

হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত সোহেল গোয়ালী এবং প্রভাকর পোদ্দারকে আদালতে তোলে সিবিআই। আইনজীবী তাদের জামিনের আবেদন করলে জামিন নাকচ করে দেয় আদালত। পাশাপাশি দুই অভিযুক্ত কে চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য হাঁসখালি গণধর্ষণকাণ্ডে থানায় অভিযোগ দায়ের করার পর প্রথম পুলিশের জালে ধরা পড়ে মূল অভিযুক্ত সোহেল গোয়ালী। মূল অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তদন্ত নেবে তার নিকট আত্মীয় প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করে পুলিশ। ওদের রানাঘাট মহকুমা আদালতে তুললে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। গতকাল ছিল তাদের 14 দিনের সময় সীমা। সেই কারণেই তাদের পুনরায় সিবিআই আদালতে তোলেন। যদিও সিবিআই তরফ থেকে তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেনি। অন্যদিকে প্রভাকর পোদ্দারের আইনজীবী রানাঘাট আদালতে তাদের জামিনের আবেদন করেন। কিন্তু জামিন মঞ্জুর করেনি আদালত। তাদের চার দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক সুতাপা সাহা। আগামী 29 তারিখে তাদের পরবর্তী শুনানি। এ বিষয়ে অভিযুক্ত প্রভাকর পোদ্দারের আইনজীবী রাজা ব্যানার্জি বলেন, সিবিআই প্রায় সন্ধ্যার দিকে অভিযুক্তদের আদালতে নিয়ে আসছেন। তিনি বলেন আমি আদালতকে অনুরোধ করেছি তাদের সাড়ে দশটার মধ্যে আদালতে নিয়ে আসার জন্য। আদালত সেই আবেদনে সাড়া দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন প্রথমে পাঁচ দিন পর থানায় অভিযোগ এর কারণ হিসেবে মানসিক অবস্থা খারাপের কথা বলা হয়েছে এফআইআর-এ। কিন্তু সিবিআই বলছে তাদের হুমকি দেওয়ার জন্য অভিযোগ করতে দেরি হয়েছে। তবে তদন্ত চলছে। অন্যদিকে প্রভাকর পোদ্দারের মা চম্পা পদ্দার বলেন, আমি চাই ছেলে যদি অন্যায় করে থাকে তবে শাস্তি হোক। এই ঘটনায় আমার ছেলে জড়িত নয়। পাশাপাশি তিনি বলেন মূল অভিযুক্ত সোহেল গোয়ালিও এই ঘটনার সঙ্গে কোনো ভাবে যুক্ত নেই।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories