Saturday, March 7, 2026
22.2 C
Kolkata

এবার পরীমণির বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ

এনবিটিভি ডেস্কঃ জেল খাটার পরও একটুও বদলাননি তিনি। এখনও পরীমণি আছেন পরীমণিতেই। সম্প্রতি কলকাতায় চিকিৎসা করাতে এসেও খোশমেজাজেই দেখা গিয়েছিল বাংলাদেশের নায়িকাকে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধৃত এবং বর্তমানে জামিনে মুক্ত এই নায়িকা সহ তিন জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ হয়েছে। বাংলাদেশের চর্চিত নায়িকা কিন্তু উদ্বেগহীন। আদালতে যাওয়ার পথে দিব্যি সঙ্গী দু’জনকে নিয়ে ছবি তুলেছেন। ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “কোর্টে যাই। উইথ মাই কিউট কেস পার্টনারস!” দুশ্চিন্তা-ভাবনা হাওয়ায় ওড়ানো এই পরোয়াহীন মেজাজই পছন্দ পরীমণির ভক্তদের। অনেকেই তাঁকে শুভেচ্ছা-মন্তব্য পাঠিয়েছেন।

পরীমণি সহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট পেশের কথা ছিল গত ২৬ অক্টোবর। সে দিন অভিযুক্তেরা জামিনের আবেদনও করেন। শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদালত। কিন্তু প্রধান বিচারক কে এম ইমরুল কায়েশ ছুটিতে থাকায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম চার্জশিট গ্রহণের জন্য নতুন দিন ঠিক করেন ১৫ নভেম্বর।

সোমবার পরীমণি, আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ঢাকা মহানগর দায়রা জজ। মামলাটি এর পরে বিশেষ জজ আদালতে বদলি করা হয়েছে। মামলার পরবর্তী তারিখ ঠিক হয়েছে ১৪ ডিসেম্বর।

এ দিকে, আইন-আদালত যা-ই থাকুক, জামিনে মুক্তির পর পরীমণি একাধিক ছবির শুটিংয়ে মগ্ন। ‘গুনিন’ শেষ করেছেন। সামনেই বহু-আলোচিত ‘প্রীতিলতা’ ছবির কাজ। সোমবারই প্রকাশিত হবে পরীমণি, মোশারফ করিম অভিনীত ইফতেকার শুভ-র ‘মুখোশ’ ছবির প্রথম পোস্টার। বাংলাদেশ সময় রাত আটটায়। নায়িকার নতুন ফেসবুক পোস্ট এ বিষয়েই।

শুধু পরীমণি ওপার বাংলায় নয়, সমান জনপ্রিয় এপার বাংলাতেও। তাঁর ‘ডানা কাটা পরী’ গানটির পর অনুরাগীর সংখ্যা বাড়তে থাকে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories