Saturday, October 10, 2026
31 C
Kolkata

বিজেপি কর্মী খুনে দলের অন্দরেই বিস্ফোরণ! বারুইপুরে গ্রেফতার ৪, ধৃতদের মধ্যে সাসপেন্ড নেতাও

বিজেপি কর্মী খুনের ঘটনায় বারুইপুরে চাঞ্চল্য। দলেরই চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন সুজন মণ্ডল, যাঁকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী বলে সন্দেহ করছে পুলিশ। জানা গিয়েছে, সুজনকে আগেই দল থেকে সাসপেন্ড করা হয়েছিল।

রবিবার রাতে উত্তর ট্যাঙ্গারবেড়িয়ায় খুন হন বাপি প্রামাণিক নামে এক বিজেপি কর্মী। পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তিনি দলের সক্রিয় কর্মী ছিলেন। ফোন করে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। এরপর রাস্তায় তাঁর উপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছিল বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ধৃত বাকি তিনজন হলেন কৃষ্ণ মণ্ডল, কনক মণ্ডল এবং অনিল নাইয়া। চারজনই উত্তর ট্যাঙ্গারবেড়িয়ার বাসিন্দা। সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর চারজনকেই গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাঁদের বারুইপুর আদালতে তোলা হবে।

পরিবারের অভিযোগ, সুজন মণ্ডল কয়েকজন দুষ্কৃতীকে নিয়ে পরিকল্পনা করে বাপিকে খুন করিয়েছেন। যদিও বিজেপির প্রাক্তন জেলা সভাপতি জানিয়েছেন, সুজন বর্তমানে দলের সদস্য নন এবং আগেই তাঁকে সাসপেন্ড করা হয়েছিল।

ঘটনার পর বাপির পরিবারের পক্ষ থেকে সুজন মণ্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের বক্তব্যে অসঙ্গতি পাওয়া যায় বলে পুলিশের দাবি।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories