Saturday, October 10, 2026
30 C
Kolkata

নাবালিকা হত্যা তদন্তে নতুন মোড়, বারুইপুরে গ্রেফতার আরও এক, আটক তিন

বারুইপুরে ১২ বছরের কিশোরীর মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। পুলিশ আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। এই মামলায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল দুই। পাশাপাশি আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রবিবার প্রথম অভিযুক্তকে গ্রেফতারের পর থেকেই বাকি সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। রাতভর অভিযান চালিয়ে দ্বিতীয় ব্যক্তিকে ধরা হয়। প্রথম ধৃতকে সোমবার বারুইপুর আদালতে তোলা হবে।

শনিবার থেকে নিখোঁজ ছিল ওই কিশোরী। রবিবার সকালে একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতার মারধরে এক যুবকের মৃত্যুর ঘটনাও সামনে আসে।

পুরো ঘটনার তদন্তে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। এখনও পর্যন্ত তিনটি পৃথক মামলা দায়ের হয়েছে—কিশোরীর মৃত্যুর ঘটনা, যুবকের গণপিটুনিতে মৃত্যু এবং পুলিশের উপর হামলার অভিযোগে।

নিহত কিশোরীর পরিবারের অভিযোগ, তাকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ এবং যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা জানা যাবে।

এদিকে কিশোরীর বাবার সঙ্গে ফোনে কথা বলে নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে মঙ্গলবার ভবানীভবনে ডাকা হয়েছে। আইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) কঙ্করপ্রসাদ বারুই জানিয়েছেন, ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Hot this week

বিকাশরঞ্জনের বাড়িতে হামলা, পাল্টা তাঁর মন্তব্য নিয়েও তদন্ত! ‘ছেড়ে দেওয়ার পাত্র নই’, হুঁশিয়ারি শুভেন্দুর

প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনাকে ঘিরে রাজ্য...

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

Topics

কমিশনের পোর্টালে নিরাপত্তার গলদ, বিজেপির সদর দফতর থেকে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ

নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় নিরাপত্তার ঘাটতি নিয়ে নতুন করে...

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার নিয়ে প্রশ্ন, জ্ঞানেশ-কন্যার কাছে জবাব চাইল হাই কোর্ট

সরকারি নথিতে ‘আন্দোলনজীবী’ শব্দের ব্যবহার কীভাবে এবং কোন পরিস্থিতিতে...

‘ককরোচ’ অভিযান ঘিরে দিল্লিতে কড়া নিরাপত্তা, মোতায়েন হতে পারে ২৫ হাজার আধাসেনা

রাজধানী দিল্লিতে একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা...

আমেরিকায় গ্রিন কার্ডে বড় বাধা! TCS, Infosys-সহ একাধিক সংস্থার উপর নিষেধাজ্ঞা, চাপে ভারতীয় IT কর্মীরা

আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন দেখছেন, এমন ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের...

বিনিয়োগ বাড়াতে স্থিতিশীল পরিবেশ গড়ছে সরকার: দাবি বাংলাদেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশে গাড়ি উৎপাদনের উদ্যোগ নিতে যাচ্ছে জাপানের টয়োটা তুশো...

Related Articles

Popular Categories