Saturday, August 22, 2026
33 C
Kolkata

বারুইপুর ধর্ষণ-খুন মামলায় নয়া মোড়, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত প্রভাস মণ্ডলের! গ্রেফতার আরও ১

বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের মাঝেই মামলার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্গঠন করার সময় তিনি পালানোর চেষ্টা করেন। সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে প্রভাসকে সূর্যপুর এলাকার সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ। তদন্তকারীরা ঘটনাটির বিভিন্ন দিক খতিয়ে দেখছিলেন। সেই সময় অভিযুক্ত আচমকা এক পুলিশকর্মীর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তিনি সেখান থেকে পালিয়ে যাওয়ার উদ্যোগ নেন।

পুলিশের দাবি, বাধা দিতে গেলে তিনি গুলি চালান। এরপর আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালানো হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, গত রবিবার সকালে সূর্যপুর এলাকার একটি পুকুর থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। অভিযোগ, তাঁকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দোষীদের দ্রুত গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

তদন্তে উঠে আসে, নিখোঁজ হওয়ার আগে ওই কিশোরীকে এক যুবকের সঙ্গে দেখা গিয়েছিল। এলাকার কিছু সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ সন্দেহভাজন হিসেবে প্রভাস মণ্ডলকে চিহ্নিত করে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। এই মামলায় তিনিই ছিলেন প্রথম ধৃত।

এদিকে তদন্তে আরও অগ্রগতি হয়েছে। পুলিশ জানিয়েছে, কবীর মোল্লা নামে আরও এক অভিযুক্তকে উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ টাস্ক ফোর্স, বারুইপুর এসওজি এবং জেলা পুলিশের যৌথ অভিযানে তাঁকে ধরা হয়। ঘটনার পর থেকেই তিনি গা-ঢাকা দিয়েছিলেন বলে জানা গিয়েছে।

এই গ্রেফতারের পর মামলায় ধৃতের সংখ্যা বেড়ে চার হয়েছে। এর আগে প্রভাস মণ্ডল, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে আটক করা হয়েছিল। কবীরকে জিজ্ঞাসাবাদের জন্য বারুইপুরে আনা হয়েছে। তদন্তকারীরা তাঁর ভূমিকা খতিয়ে দেখছেন।

অন্যদিকে, ঘটনার জেরে এলাকায় যে অশান্তি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেই বিষয়েও তদন্ত চলছে। মঙ্গলবার বারুইপুরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি জানান, এই ঘটনায় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিক্ষোভের নামে যারা আইন নিজের হাতে তুলে নিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ইতিমধ্যে হামলা ও ভাঙচুরের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছে। তদন্ত এখনও চলছে।

Hot this week

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

ট্রাস্টের সব সিদ্ধান্ত মোদির সচিব নৃপেন্দ্র মিশ্রের, রামমন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য চম্পত রাইয়ের

সম্প্রতি মন্দিরের প্রণামির টাকা চুরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

Topics

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

Related Articles

Popular Categories