Saturday, August 22, 2026
33 C
Kolkata

ভাইরাল ভিডিওতে মহিলা চিকিৎসককে মারধরের অভিযোগ, ক্ষমা চাইতে অস্বীকার শিবসেনা নেতা রমেশের

মহিলা চিকিৎসককে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পরেও নিজের অবস্থান থেকে সরছেন না শিবসেনা নেতা রমেশ মাত্রে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তিনি কোনও ভুল করেননি, তাই ক্ষমাও চাইবেন না। তাঁর দাবি, ওই সময় তিনি যা করেছেন, তা এক গর্ভবতী মহিলা ও তাঁর শিশুর জীবন বাঁচানোর জন্যই।

ঘটনাটি মহারাষ্ট্রের কল্যাণ-ডোম্বিভলির একটি হাসপাতালে। জানা গিয়েছে, হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (NICU)-তে তখন কোনও বেড খালি ছিল না। সেই সময় এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা জানান, শিশুর NICU-তে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে। কিন্তু জায়গা না থাকায় অন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপরই হাসপাতালে পৌঁছে ক্ষুব্ধ হন স্থানীয় কর্পোরেটর রমেশ মাত্রে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি এক মহিলা চিকিৎসকের দিকে হাত তুলছেন। আঘাতের ধাক্কায় চিকিৎসকের হাত থেকে মোবাইল ফোন মাটিতে পড়ে যায়। তবে রমেশের দাবি, তিনি চিকিৎসককে মারেননি। তাঁর কথায়, চিকিৎসক ফোনে ব্যস্ত ছিলেন। তাই ফোনটি সরাতে গেলে ধাক্কা লাগে।

ঘটনার পরেও রমেশের বক্তব্যে অনুশোচনার কোনও ইঙ্গিত মেলেনি। উল্টে তিনি বলেছেন, তাঁর পদক্ষেপের ফলেই মা ও শিশুর প্রাণ রক্ষা হয়েছে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মহিলা চিকিৎসক আগে ক্ষমা চাইলে তবেই তিনিও ক্ষমা চাইবেন।

এই মন্তব্যের পর নতুন করে বিতর্ক শুরু হয়েছে। কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের সঙ্গে এমন আচরণ এবং পরে সেই ঘটনার পক্ষে সাফাই দেওয়ায় সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা চলছে।

Hot this week

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

ট্রাস্টের সব সিদ্ধান্ত মোদির সচিব নৃপেন্দ্র মিশ্রের, রামমন্দির নিয়ে বিস্ফোরক মন্তব্য চম্পত রাইয়ের

সম্প্রতি মন্দিরের প্রণামির টাকা চুরি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

Topics

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

‘গত ১ বছরে সরকারি স্কুলের পড়ুয়া সংখ্য়া প্রায় ২৭ লক্ষ কমেছে’, রিপোর্ট কেন্দ্রের

দেশের সরকারি স্কুলগুলিতে পড়ুয়ার সংখ্যা কমছে। অন্যদিকে, বেসরকারি স্কুলে...

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রেড কর্নার নোটিস চেয়ে ইন্টারপোলে তুরস্ক!

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া জাহাজ আটকানোর ঘটনায় ইজরায়েলের...

Related Articles

Popular Categories