Tuesday, October 27, 2026
27 C
Kolkata

বাউফলে দুই মেয়ের মধ্যে পরস্পর প্রেম: পালিয়ে বিয়ে!

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

তারা দুইজনই মেয়ে। দুইজনই এক অপরের সাথে ‘প্রেমের’ সম্পর্কে জড়িয়ে পরেন। তারা একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে ঘর ছেড়ে ঢাকা পালিয়ে যায়। কিন্তু এ ঘটনায় বাধ সাধেন আইন শৃঙ্খলা বাহিনী।

এক মেয়ের বাবার অভিযোগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার সকালে তাদের পটুয়াখালী থেকে আটক করেন। এর মধ্যে একজনকে আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে পাঠানো হয়েছে। অপরজনকে আপাতত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, বাউফলের জনৈক ব্যক্তি গলাচিপা উপজেলায় একটি এনজিওতে চাকরি করার সুবাধে পরিবার নিয়ে ওখানেই বসবাস করতো। ওই ব্যক্তির দশম শ্রেণীর পড়ুয়া এক কন্যার সাথে ওই উপজেলার অপর এক ব্যক্তির ইন্টার পাশ কন্যার বন্ধুত্বর সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে তারা ঘর বাধার স্বপ্ন দেখেন এবং ২৪ অক্টোবর বাড়ি ছেড়ে ঢাকা পালিয়ে যান।

এ ঘটনায় বাউফলের ওই ব্যক্তি একই দিন রাতে গলাচিপার ওই ব্যক্তির কন্যাকে আসামী করে বাউফল থানায় একটি মামলা করেন। (মামলা নং ২৫ তারিখ ২৪/১০/২১০২০) । ওই দুই কন্যা বুধবার সকালে ঢাকা থেকে যাত্রীবাহি একটি দোতালা লঞ্চযোগে পটুয়াখালী এসে নামলে গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৮ সদস্যরা তাদের আটক করে বাউফল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

এর মধ্যে গলাচিপার ওই কন্যাকে ওই দিন আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৫ টা) বাউফলের কন্যাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

Hot this week

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

দু’বছরের ছাত্র আন্দোলনে চাপে সার্বিয়ার শাসক শিবির, জেন জি-র প্রতিবাদেই কি বদলাচ্ছে ইউরোপের রাজনীতি?

ছাত্রছাত্রীদের প্রতিবাদ যে দেশের রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে,...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Topics

নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইজ়রায়েলে বিক্ষোভ, ‘বিবি-কে ভোট দিন’ বলে প্রচারে নামলেন ট্রাম্প

ইজ়রায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের বিরুদ্ধে...

সরকারি উন্নয়নের কাজে ১৫% কমিশনের দাবি! ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্কের মুখে বিজেপি সাংসদ রাজু বিস্তা

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তার বিরুদ্ধে সরকারি উন্নয়নমূলক কাজের...

Related Articles

Popular Categories