Monday, June 22, 2026
35.2 C
Kolkata

হাটহাজারীতে ইসলামী আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

আলমগীর ইসলামাবাদী
চট্টগ্রাম জেলা প্রতিনিধি

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গ চিত্র প্রকাশ ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো কর্তৃক ইসলাম ও নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদ ও ফ্রান্সের সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার( ২৯ অক্টোবর ২০২০ ইং) বাদ আছর হাটহাজারী ডাকবাংলো চত্বরে জেলা সভাপতি আতিকুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব আব্দুল খালেকের সঞ্চালনায় এই বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম উত্তর জেলার জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন একজন মানুষের বাক স্বাধিনতা থাকতেই পারে। বাকস্বাধীনতার অর্থ এই নয় যে, ইসলাম ও ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি ও ব্যাঙ্গ চিত্র প্রকাশের মাধ্যমে বিশ্বের দুশো কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করবে। তথাকথিত জাতিসংঘ বিশ্বে সকল ধর্মের সহাবস্থানের মাধ্যমে একটি শান্তি পূর্ণ পরিবেশ সৃষ্টির কথা বলে যাচ্ছে। অথচ ফ্রান্সের এই অপকর্মের বিরুদ্ধে জাতিসংঘ রহস্যজনকভাবে নিরব ভূমিকা পালন করছে। যার মাধ্যমে প্রমাণিত হয় জাতিসংঘ কর্তৃক শান্তি প্রতিষ্ঠার কথা একটি রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই নয়।

এতে বক্তারা বাংলাদেশসহ সকল মুসলিম রাষ্ট্রগুলোকে ফ্রান্সের এই অপকর্মের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহবান জানান। এবং সাথে সাথে ফ্রান্সের পন্য কয়কট করারও আহবান জানানো হয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি হাটহাজারী গুরুত্বপূর্ণ সড়র প্রদিক্ষন করেন।

এতে বাংলাদেশ মুজাহিদ কমিটির সদর মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক খালেদ সুলতানী, সাবেক সদর ইঞ্জিনিয়র রফিক, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মুফতি আব্দুল আলী কারিমী, সাধারণ সম্পাদক ও শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব ফুরকান শিকদার, বাংলাদেশ মুজাহিদ কমিটি হাটহাজারী থানার সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাটহাজারী থানার সাধারণ সম্পাদক মাওলানা মামুন, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মাওলানা হাম্মাদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মোবারক হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক আযাদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মুহাম্মদ এমদাদুল্লাহ চৌধুরী, সহ-সভাপতি মুহাম্মদ তানভীর মাহতাব, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মিসবাহসহ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Hot this week

আইআইটি থেকে আইআইএম উত্তরবঙ্গ নিয়ে ঢালাও প্রস্তাব বিজেপি সরকারের

বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গবাসীর জন্য অনেক সুখবর এসেছে।...

বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করার আর্জি, হাই কোর্টে ধাক্কা খেল তৃণমূল!

ফ্রিজ হয়ে যাওয়া দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির লেনদেন ফের চালু...

ট্রাম্পের হুঁশিয়ারিতে শান্তি-আলোচনায় ভাঙন, বৈঠক ছেড়ে বেরিয়ে গেল ইরানি প্রতিনিধি দল

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি কমানোর লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ড মুখোমুখি হয়েছিল...

মিড-ডে মিলের দায়িত্বে ইসকন! তবে কি কলকাতার পড়ুয়াদের পাতে আর জুটবে না ডিম?

কলকাতা পুরসভা এলাকার স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়া...

আজ বঙ্গ বিধানসভায় পেশ হল নতুন বিজেপি সরকারের বাজেট!

সোমবার বঙ্গ বিধানসভায় বিজেপি সরকার তাদের প্রথম আর্থিক বাজেট...

Topics

‘পুলিশ তো আমার ইশারায় চলে!’ দাপুটে তৃণমূল নেত্রী গ্রেফতার হতেই জুটল কাঁচা ডিম ও চড়

“আমি পঞ্চায়েত সমিতির সভাপতি, পুলিশ আমার কথায় ওঠে-বসে!”— পুত্রবধূকে...

যোগী মডেলের প্রশংসা! মুসলিম শিশুদের জন্মের আগেই হত্যা করে দেওয়া উচিত: হিন্দুত্ববাদী নেতা ললিত শর্মা

উত্তরাখণ্ডের দেহরাদুনে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের নেতার বিতর্কিত ও উসকানিমূলক...

চার বছরে বিমান ভাড়াই শুধু ১৩০ কোটি! দলের অন্দরেই প্রশ্নের মুখে অভিষেক

ভোটের ধাক্কায় দল যখন ব্যাকফুটে, ভাঙন রুখতে হিমশিম খাচ্ছেন...

Related Articles

Popular Categories