Friday, March 6, 2026
26.7 C
Kolkata

বেঙ্গালুরুতে ছদ্মবেশী ট্যাক্স কর্মকর্তাদের হাতে ৭ কোটি টাকার ডাকাতি!

বেঙ্গালুরুর জয়নগরে মঙ্গলবার দুপুরে ঘটল এক চমকপ্রদ ডাকাতি। পুলিশ জানিয়েছে, নিজেদের কেন্দ্রীয় সরকারি ট্যাক্স অফিসার বলে পরিচয় দেওয়া একদল দুষ্কৃতী একটি এটিএম-ক্যাশ লোডিং ভ্যান থামিয়ে নগদ টাকা পরীক্ষা করার নামে গাড়িটিকে আটকে দেয়। ভ্যানটিতে প্রায় ৭ কোটি টাকা ছিল বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, সিএমএস সংস্থার ক্যাশ ভ্যানটি জেপি নগরের এইচডিএফসি ব্যাংক শাখা থেকে টাকা সংগ্রহ করে অন্য শাখায় নিয়ে যাচ্ছিল। সেই সময় একটি ইনোভা গাড়ি হঠাৎ ভ্যানটির সামনে এসে পথ আটকে দেয়।

পুলিশের ধারণা, দুষ্কৃতিদের দলটি ব্যানারঘাটা রোড ধরে পালাতে সক্ষম হয়েছে। দক্ষিণ বিভাগের পুলিশ পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে জানা যায়। শহরের বিভিন্ন জায়গায় চেকপয়েন্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজন ধূসর রঙের ইনোভা গাড়িগুলির ওপর নজর দেওয়া হচ্ছে। জয়নগর, ডেয়ারি সার্কেল এবং ব্যানারঘাটা রোডের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে যাতে দুষ্কৃতীদের পালানোর পথ চিহ্নিত করা যায়।
দক্ষিণ বিভাগের ডিসিপি লোকেশ জাগালাসুর জানান, অভিযোগকারীর কাছ থেকে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হবে না। তিনি আরও বলেন, প্রয়োজনীয় তথ্য মিললেই গণমাধ্যমকে জানানো হবে।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories