Friday, March 6, 2026
24.4 C
Kolkata

ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বিয়র্ন ফর্টুইন, নতুন নাম ইমাদ

নিউজ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার বিয়র্ন ফর্টুইন ইসলাম গ্রহণ করেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করা এই অলরাউন্ডার শনিবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টের স্টোরিতে তার ইসলাম গ্রহণের বিষয়ে ছবি শেয়ার করেন।

স্ত্রী মিয়েশকা আয়সেনের ইনস্টাগ্রাম একাউন্টে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়া এক ছবি বিয়র্ন নিজ একাউন্টের স্টোরিতে শেয়ার করেন। ছবিতে বিয়র্নকে ঐতিহ্যবাহী মুসলিম পোশাক ও টুপি এবং তার স্ত্রীকে হিজাব ও বোরকা পরে থাকতে দেখা যায়।

ছবির ক্যাপশনে বলা হয়, ‘রমজান মাসে গত রাতে বিয়র্ন তার শাহাদাত পাঠ করেছে, আলহামদুলিল্লাহ। তিনি তার নতুন নাম পছন্দ করেছেন ইমাদ। তোমার জন্য গর্বিত @bjornfortuin।’

দক্ষিণ আফ্রিকা দলের বোলার তাবরাইজ শামসির স্ত্রী খাদিজা শামসি তার ইনস্টাগ্রাম একাউন্টে এই জুটিকে অভিনন্দন জানিয়ে একই ছবি শেয়ার করে লিখেন, ‘ অভিনন্দন @mieshka_aysen ও @bjornfortuin । আপনারা দু’জনই চিরস্থায়ী সুখ ও ভালোবাসার কল্যান লাভ করুন। আপনাদের দুই জনের জন্যই আনন্দিত।’

বিয়র্ন এই ছবিটিও তার ইনস্টাগ্রাম একাউন্টে শেয়ার করেন এবং খাদিজা শামসিকে ধন্যবাদ জানান।

তবে চরমভাবে পাশ্চাত্য জীবনে অভ্যস্ত বিয়র্ন কীভাবে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ হলেন, তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও সাতটি টি-টোয়েন্টি খেলেছেন ফর্টুইন। সাতটি টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ৩৫ রান নিয়েছেন ও বল হাতে ছয় উইকেট শিকার করেছেন। এর আগে দক্ষিণ আফ্রিকার আরেক বিখ্যাত ক্রিকেটার ওয়েন পার্নেল ও ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছেন কিংবদন্তি ব্যাটসম্যান হাসিম আমলাকে দেখে বলেও তিনি জানিয়েছিলেন।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories