Friday, March 6, 2026
26.7 C
Kolkata

২ দিনের সফরে বাংলা আসছেন বিজেপি প্রেসিডেন্ট জে পি নাড্ডা, শপথের দিনেই ধর্নায় বসার পরিকল্পনা

বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যে বিভিন্ন জায়গায় অশান্তির খবর। ভোট পরবর্তী হিংসায় অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আহতও হয়েছেন বহু। একুশের মহারণে বিপুল জয়ের পর তৃণমূল রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। অভিযোগ, অন্তত ৬ জন বিজেপি কর্মী খুন হয়েছেন, আহত অনেকে। বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়, কর্মীর বাড়ি ভাঙচুর, জ্বালিয়ে দেওয়ার ঘটনা হয়েছে।

আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে আজ, মঙ্গলবার ২ দিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। এদিকে, রাজনৈতিক হিংসার প্রতিবাদে আগামী, ৫ মে বুধবার দেশজুড়ে ধরনায় বসবে বিজেপি। পশ্চিমবঙ্গে হিংসার ঘটনাকে জাতীয় স্তরে প্রচারে আনতে কোমর বাঁধছে বিজেপি। সোমবার রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “দলের কর্মীরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, পার্টি অফিস ভাঙচুর হচ্ছে। এগুলো কাম্য নয়। এরকম চলতে থাকলে আমরা আন্দোলনে নামব।”

উল্লেখ্য, বুধবারই তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই দিনই ধরনা কর্মসূচি ঘোষণা করেছে বিজেপি। বিজেপির অভিযোগ, ভোটের ফলাফল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে তাণ্ডব চালানো শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খুন হয়েছেন বহু দলীয় কর্মী। সেই সঙ্গে হিংসায় আহত হয়েছেন অনেকে। তাঁদের দোকান, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে জেলা কার্যালয়েও। গোটা পরিস্থিতিতে নীরব দর্শকের ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, নাড্ডা রাজ্যে এসে নিহত ও আক্রান্তদের পরিজনদের সঙ্গে দেখা করবেন। ২ দিনের রাজ্য সফরে আসছেন তিনি। সেইসঙ্গে ধরনা কর্মসূচিও পালনে নেতৃত্ব দেবেন তিনি।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories