Saturday, June 6, 2026
28.6 C
Kolkata

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মোদিকে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠাল কৃষকরা

নিউজ ডেস্ক : কৃষি বিল প্রত্যাহার দাবিতে কৃষকদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনসমর্থন বাড়ছে সারা দেশ এবং সারা বিশ্বজুড়ে। মহারাষ্ট্র থেকে হাজার হাজার কৃষক পৌঁছাচ্ছে দিল্লিতে আন্দোলনে যোগ দিতে। গতকাল রিলে অনশন করে কৃষকরা। এরই মাঝে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে মোদির কাছে রক্ত দিয়ে চিঠি লেখেন কৃষকরা।

আজ দিল্লি হরিয়ানা সীমান্তের সিংঘু অঞ্চলে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় কৃষকদের তরফ থেকে। সেই শিবিরে সংগৃহীত রক্ত দিয়ে লেখা হয় এই সমস্ত চিঠি গুলি।

প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে কেউ লিখেছেন, ‘সুপ্রভাত প্রধানমন্ত্রীজি। আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি আপনাকে। আমাদের ভোটে জয়ী হয়ে আজ আপনি দেশের প্রধানমন্ত্রী। নতুন যে ৩ কৃষি আইন আনা হয়েছে তাতে প্রতারিত হয়েছেন দেশের কৃষকরা। আমাদের অনুরোধ ওই ৩ আইন প্রত্যাহার করুন।’ অন্য একটি চিঠিতে লেখা হয়েছে, এই কালা কানুন প্রত্যাহার করুন। এই আইন চাই না।

কৃষি বিল প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ২৬ শে নভেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে। যদিও মোদি সরকার এখনো কৃষি বিলের সংশোধনীতে রাজি হলেও প্রত্যাহারের কোন ইঙ্গিত দেয় নি। বিষয়টি গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আপাতত কৃষি আইন বলবৎ না করার পরামর্শ দিয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্ট কৃষকদের প্রতিনিধি দের নিয়ে একটি কমিটি করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকারকে।

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories