Friday, July 24, 2026
27.5 C
Kolkata

বম্বে হাই কোর্টেও আবেদন খারিজ, পুলিশি জেরার মুখোমুখি হতেই হচ্ছে অর্ণব গোস্বামীকে

এনবিটিভি ডেস্কঃ বম্বে হাই কোর্টেও স্বস্তি পেলেন না সাংবাদিক অর্ণব গোস্বামী (Arnab Goswami)। রিপাবলিক টিভির (Republic TV) মুখ্য সম্পাদককে মুম্বই পুলিশের জেরার মুখোমুখি হতেই হচ্ছে। বান্দ্রা স্টেশনে লকডাউনের দ্বিতীয় পর্বের শুরুতে পরিযায়ী শ্রমিকরা জড়ো হয়েছিলেন। কাতারে কাতারে মানুষকে হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। সেই ঘটনাকে সাম্প্রদায়িক দৃষ্টিকোণে খবর পেশ করার অভিযোগে মুম্বই পুলিশ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। সেই মামলাতেই পুলিশি জেরা এড়াতে মামলা ওঠানোর জন্য বম্বে হাই কোর্টে আপিল করেন গোস্বামী। কিন্তু মঙ্গলবার ভিডিও কনফারেন্সিং শুনানিতে সেই আবেদন খারিজ করে হাই কোর্ট নির্দেশ দেয়, ১০ জুন, বুধবার পুলিশের মুখোমুখি হতে হবে গোস্বামীকে।

বান্দ্রার ঘটনায় রিপাবলিক টিভি যে বিতর্কের অনুষ্ঠান সম্প্রচার করেছিল, সেখানে পরিযায়ী শ্রমিকদের ইস্যুকে সাম্প্রদায়িক রং লাগানোর অভিযোগ ওঠে অর্ণব গোস্বামীর বিরুদ্ধে। এরপর মুম্বইয়ের এনএম জোশী থানা এবং পাইধোনী থানায় জোড়া FIR দায়ের হয় গোস্বামীর নামে। প্রায় একমাস আগে পালঘর সাধু হত্যা মামলায় কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে অভিযোগের আঙূল তুলেছিলেন অর্ণব গোস্বামী। তখন একাধিক থানায় গোস্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। পুলিশ ১২ ঘণ্টা ধরে তাঁকে তখন জেরা করে।

গত ১৯ মে মামলা মহারাষ্ট্র পুলিশ থেকে সিবিআইকে হস্তান্তর করার জন্য অর্ণব গোস্বামীর আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। তখন গোস্বামীর আইনজীবী হরিশ সালভে শীর্ষ আদালতকে জানান, একজন তদন্তকারী অফিসার করোনা পজিটিভ। তাই মামলা যেন সত্ত্বর সিবিআইকে হস্তান্তর করা হয়। এদিন বম্বে হাই কোর্টও গোস্বামীর আবেদন খারিজ করে দেয়। ইতিমধ্যে একদিন ভিডিও পোস্ট করে গোস্বামী অভিযোগ করেন, গভীর রাতে তাঁর গাড়িতে হামলা চালিয়েছেন কংগ্রেস সমর্থকরা। তখন গাড়িতে তাঁর স্ত্রীও ছিলেন।

Hot this week

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

Topics

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

পুলিশ ভ্যানের সামনে একাই দাঁড়ালেন তরুণী, অধিকার রক্ষার বার্তায় আলোড়ন মুম্বাইয়ে

মুম্বাইয়ে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে ছাত্রদের বিক্ষোভের মধ্যে সামনে এল...

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Related Articles

Popular Categories