Saturday, March 7, 2026
22.4 C
Kolkata

মেলা চলাকালীন তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি! মেলা বন্ধের নির্দেশ প্রশাসনের

সুরজিৎ দাশ, নদীয়া: নদীয়ায় কল্যাণীতে চলছিল বাৎসরিক মেলা আর সেই মেলার মধ্যে দ্বন্দ্ব বাঁধে তৃনমূলের দুই গোষ্ঠীর মধ্যে। দ্বন্দ্বের জেরে শুরু হয় ব্যাপক সংঘর্ষ শুরু হয় দুই গোষ্ঠীর মধ্যে বোমার লড়াই। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেলা বন্ধের নির্দেশ দেয় প্রশাসন। রোজগার বন্ধ মেলার দোকানদারদের।

কল্যাণী পৌর নির্বাচনের 10 নম্বর ওয়ার্ডের প্রচারে যাওয়ার উদ্দেশ্যে কল্যাণী ব্লকের সগুনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোড়াগাছা গ্রামের জুনিয়র বেসিক স্কুলের মাঠে জড়ো হয়েছিলেন তৃণমূলের 50 জনেরও অধিক কর্মী সদস্যরা। সেখানেই অপর একটি তৃণমূলের গোষ্ঠীর বেশ কয়েকজন সশস্ত্র যুবক হামলা করে বলে জানান এলাকার প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মোহাম্মদ কুতুবুউদ্দিন মন্ডল। তিনি বলেন, “কল্যাণী টাউনের সভাপতির ডাকে তারা মিটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন এমন সময়, ওই এলাকারই তৃণমূলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকা মিলন রায় ওরফে বুকু তার ঘনিষ্ঠ কয়েকজন অতর্কিত হামলা করে এবং ব্যাপক বোমাবাজি করে”।

স্থানীয় জুনিয়র বেসিক স্কুলের ওই মাঠে একটি মেলা চলছিলো। স্বভাবতই ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মেলার দোকানীদের। মেলা দোকানির পক্ষ থেকে লক্ষ্মী রানী দেবনাথ জানান, “ভয়ংকর মারামারি এবং এবং তিন-চারটে বোমাবাজি হয় দু’পক্ষের মধ্যে”। বেশ কয়েকজন গুরুতর জখম অবস্থায় ভর্তি হয় কল্যাণী জে এন এম হাসপাতালে।ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণী এবং হরিণঘাটা থানার পুলিশ।মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে। একদিকে দূর-দূরান্ত থেকে আগত ছোটখাটো দোকানিদের রোজগার বন্ধ হয়ে যায়।অন্যদিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রাজনীতির আঙিনা। এলাকার মানুষ রয়েছে আতঙ্কের মধ্যে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories