Friday, March 6, 2026
32.6 C
Kolkata

গার্লফ্রেন্ডকে সুটকেসে লুকিয়ে হোস্টেলে আনার চেষ্টা, নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ে গেলেন যুবক

সোশ্যাল মিডিয়ায় এখন হাসির ঝড় এক অদ্ভুত কাণ্ড। সোনিপাতের ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এক ছাত্র তার গার্লফ্রেন্ডকে ছেলেদের হোস্টেলে ঢোকানোর চেষ্টার ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ, মেয়েটিকে একটি বড় স্যুটকেসের ভেতরে লুকিয়ে হোস্টেলে ঢোকার সময় ধরা পড়েন ছাত্রটি। ভিডিওটি ক্যাম্পাসের অন্য এক ছাত্র রেকর্ড করেছেন বলে জানা গেছে। ঘটনাটি নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতুক আর বিস্ময়ের বন্যা বয়ে যাচ্ছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা এক ছাত্রকে থামিয়ে তার স্যুটকেস খুলে পরীক্ষা করছেন। তখন স্যুটকেসের ভেতর থেকে বেরিয়ে আসে এক তরুণী, যিনি গুটিশুটি মেরে বসে ছিলেন। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, স্যুটকেস টানার সময় মেয়েটির কণ্ঠ শোনা গেলে সন্দেহবশত নিরাপত্তা কর্মীরা ছাত্রটিকে আটকায়। তবে মেয়েটি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নাকি বাইরের কেউ, তা এখনও নিশ্চিত হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখনও কোনো রেসপন্স জানায়নি।

যদিও ঘটনাটি নিয়ে হাস্যরসের অন্ত নেই, তবু অনেকেই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে কিনা, তা নিয়ে জল্পনা চলছে। তবে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

যদিও এনবিটিভির পক্ষে ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

ইনস্টাগ্রাম থেকে এক্স (টুইটার) পর্যন্ত ভিডিওটি ছড়িয়ে পড়তেই ব্যবহারকারীরা মজার মজার কমেন্টে ভাসিয়ে দিয়েছেন টাইমলাইন। কেউ কেউ লিখেছেন, “প্রেমের কাছে হোস্টেলের নিয়ম ফেলনা!”, আবার কেউ এই চেষ্টাকে ঠাট্টা করে বলেছেন, “হোস্টেল লাইফের সেরা মুহূর্ত”। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী ছাত্রটির সৃজনশীলতাকে “স্যালুট” জানালেও ব্যর্থতার জন্য হাসির ইমোজি যোগ করেছেন। কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন—এত বড় স্যুটকেস ক্যাম্পাসে ঢোকানো কীভাবে সম্ভব হলো?

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories