Tuesday, November 24, 2026
24 C
Kolkata

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর হোয়াটসঅ্যাপে কয়েকটি প্রশ্ন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। বিষয়টি নজরে আসতেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

ছত্তিশগড়ের রায়পুরের ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। ঘটনার জেরে দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমেস্টারের একটি পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনার পিছনে কারও ইচ্ছাকৃত ভূমিকা ছিল কি না, তা খতিয়ে দেখতে পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। কী ভাবে পরীক্ষার আগে এত প্রশ্নের মিল পাওয়া গেল, সেটিও তদন্ত করে দেখা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কপিল দেব দীপক জানিয়েছেন, পরীক্ষার প্রশ্নপত্র সকাল সাড়ে ৯টার দিকে প্রস্তুত করা হয়েছিল। পরে হোয়াটসঅ্যাপে যে প্রশ্নগুলি ছড়িয়ে পড়ে, সেগুলি আসল প্রশ্নপত্রের ছবি ছিল না। তবে সেখানে থাকা প্রশ্নের প্রায় ৭০ শতাংশের সঙ্গে মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়। এই কারণেই পরীক্ষা বাতিল করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কংগ্রেসের ছাত্র সংগঠন বিক্ষোভ দেখিয়েছে। পাশাপাশি বিজেপির ছাত্র সংগঠন এবিভিপিও ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে।

পরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান, প্রশাসনিক কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে। আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে নতুন করে ওই পরীক্ষা নেওয়া হবে।

Hot this week

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নির্বাচিত পুরবোর্ডই নেই, ওয়ার্ড পুনর্বিন্যাসের সুপারিশ এল কীভাবে? কলকাতা পুরসভার মামলা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন

কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্ত ঘিরে...

Topics

যোগী রাজ্যে ১০০ বছরের পুরনো মসজিদ ভাঙার অভিযোগ, সরাসরি হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট!

উত্তরপ্রদেশের শাহারানপুরে প্রায় ১০০ বছরের পুরনো একটি মসজিদ ভেঙে...

মাদ্রাসায় খুন ও হিন্দুদের ধর্মান্তরের শিক্ষা দেওয়া হয়! বিতর্কিত মন্তব্য বিজেপি নেতা নীতেশ রানের

মহারাষ্ট্রের মুম্বইয়ের কুরলায় এক তরুণ-তরুণীকে মারধরের ঘটনায় নতুন করে...

নেপালে ফের ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গও! আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বাসিন্দারা

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। মঙ্গলবার সকালে শক্তিশালী কম্পন...

ইলামবাজারে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকের অভিযোগে অস্বস্তিতে বিজেপি, উত্তেজনার মধ্যে আটক ৩ জন

বোলপুরে ঠিকাদারদের সঙ্গে বিজেপি নেতাদের বৈঠল ঘিরে বিতর্কের মধ্যেই...

Related Articles

Popular Categories