Wednesday, July 29, 2026
29.5 C
Kolkata

চিনকে ফের ডিজিটাল স্ট্রাইক ভারতের, নিষিদ্ধ হচ্ছে আরও ৪৭ চিনা অ্যাপ

এনবিটিভি ডেস্ক: গত মাসেই ভারতে নিষিদ্ধ হয়েছিল ৬৯ চিনা মোবাইল অ্যাপ। এমনকি এই তালিকাভুক্ত অ্যাপগুলিকে নির্দেশিকা কঠোরভাবে পালন করতেও বলেছিল ভারত সরকার। নাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও ছিল। এরমধ্যেই ফের ধাক্কা চিনকে। ভারতে নিষিদ্ধ হল আরও ৪৭টি চিনা মোবাইল অ্যাপ।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এক সূত্র মারফৎ জানা যাচ্ছে, এই অ্যাপগুলি আগের ব্যান হওয়া কিছু অ্যাপের ক্লোন বা বিকল্প। খুব শীঘ্রই এই সংক্রান্ত সরকারি নির্দেশিকা জারি করা হবে। পূর্ব লাদাখে ভারত-চিন সীমান্তে উত্তেজনা ও সংঘর্ষের পরই ভারত ৬৯টি চিনা মোবাইল অ্যাপ ব্যান করেছিল। যার কয়েকঘন্টার মধ্যেই চিন প্রশাসন ভারতীয় সংবাদপত্র ও ওয়েবসাইটগুলির অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল।

পরবর্তী সময় চিনের তরফে হুমকিও দেওয়া হয়েছিল ভারত এক তরফা সিদ্ধান্ত নিলে পরিনতি ভালো হবেনা। তবে পরবর্তী সময়ে অনেকটাই পিছু হঠে চিন। দুদেশের মধ্যে কয়েক দফায় সামরিক ও কূটনৈতিক আলোচনার পর দু’দেশই সীমান্ত থেকে সেনা সরানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এখনও প্যাংগং লেক ও ফিঙ্গার পয়েন্ট গুলি থেকে চিনা সেনা সরেনি। এরমধ্যেই নতুন করে ডিজিটাল স্ট্রাইক হানল ভারত।

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories